Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:০৯, ০৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:০৯, ০৪ অক্টোবর ২০২৬
আরও খবর
একফ্রেমে ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
কিউবাগামী তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনাসহ নতুন রণতরি, ইরানে কি বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের কারণে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ব্রাজিলে হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াই, নজর রাখছেন ট্রাম্প

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:০৯, ০৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:০৯, ০৪ অক্টোবর ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট দেবেন দেশটির নাগরিকরা। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই নির্বাচন শুধু ব্রাজিলের ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির যে প্রবণতা জোরালো হয়েছে, ব্রাজিলও সেই পথে যাবে কি না—তারও ইঙ্গিত দেবে। খবর বার্তা সংস্থা এএফপির।

আমাজন রেইনফরেস্টের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের কৃষিপ্রধান অঞ্চল এবং বিশাল শহরগুলোর বস্তি—সবখানেই ভোটারদের সামনে পরিচিত দুই মুখ। অনেক ভোটারকেই এমন একজনকে বেছে নিতে হচ্ছে, যাকে তারা অন্যজনের তুলনায় কম অপছন্দ করেন।

৮০ বছর বয়সী প্রবীণ বামপন্থী নেতা লুলা চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে চাইছেন। তিনি ভোটারদের সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে ব্রাজিলের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৫ বছর বয়সী ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। ২০২২ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনমত জরিপগুলো বলছে, রোববারের প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কম। ফলে দুই প্রার্থীর মধ্যে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।

ব্রাজিলের দরিদ্র উত্তর-পূর্বাঞ্চল এবং নিম্নআয়ের ভোটারদের মধ্যে লুলার সমর্থন বেশি। ক্যাথলিক ও নারী ভোটারদের মধ্যেও তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চল, উচ্চআয়ের ভোটার এবং ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে বলসোনারোর সমর্থন বেশি।

তীব্রভাবে বিভক্ত ব্রাজিলে দুই প্রার্থীর বিরুদ্ধেই ভোটারদের বড় একটি অংশের নেতিবাচক মনোভাব রয়েছে। তীব্র নির্বাচনি প্রচারে নীতি ও প্রতিশ্রুতির চেয়ে কেলেঙ্কারি এবং পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িই বেশি গুরুত্ব পেয়েছে।

লুলা বলসোনারোকে ‘কেউই নয়’ বলে আক্রমণ করেছেন এবং বলেছেন, তিনি ‘একটি ভবনের ব্যবস্থাপক হওয়ারও যোগ্য নন।’

অন্যদিকে নিজের উত্তেজনাপূর্ণ বক্তব্যের জন্য পরিচিত বাবার তুলনায় নিজেকে আরও ‘মধ্যপন্থী’ হিসেবে তুলে ধরছেন ফ্লাভিও বলসোনারো। তিনি লুলাকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ব্রাজিল আর আপনাকে সহ্য করতে পারছে না।’

ভোটার উপস্থিতি এবং শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্ত এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ব্রাসিলিয়ার ৫২ বছর বয়সী মোটরসাইকেল চালক জোয়েলিও কামার্গো বলেন, ‘আমি আগে লুলাকে ভোট দিয়েছি। কিন্তু তিনি বয়স্ক হয়ে যাচ্ছেন এবং এবার আমি ভিন্ন কিছু চেয়েছিলাম। তবে বলসোনারোকেও ভোট দেব না। তাই আমি কিছুটা দ্বিধায় আছি।’

ব্রাজিল নির্বাচন ডোনাল্ড ট্রাম্প

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাজিল

১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা
১৯ আগস্ট ২০২৬
ব্রাজিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১
১৭ আগস্ট ২০২৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ
  2. জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইলন মাস্ক
  3. আবাসন সংকটে উত্তাল স্পেন, রাস্তায় নেমেছে লাখো বিক্ষোভকারী
  4. স্বর্ণের দামে বড় পতন
  5. গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি
  6. চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x