Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : ব্যয় হতে পারে ১২ বিলিয়ন ডলার
সামরিক পথ ছেড়ে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান ইরানের
৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ

আইসল্যান্ড সফরে যাচ্ছেন রুবিও

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ অক্টোবর ২০২৬

আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ আরও জোরালো করতে আজ সোমবার (৫ অক্টোবর) আইসল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটন একটি নিরাপত্তা চুক্তি করার মাত্র দুই সপ্তাহ পর তিনি এই সফরে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে দেশটির কর্মকর্তাদের সঙ্গে ‘অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা’ করবেন।

সংক্ষিপ্ত এই সফরটি রাজনৈতিক ও কূটনৈতিক— দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। কারণ, সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেওয়া কিংবা প্রয়োজনে দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার যে হুমকি দিয়ে আসছিলেন, আপাতত তার অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও টানাপোড়েন তৈরি করেছিল।

নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আরও দুটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এর ফলে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তা ও কৌশলগত প্রভাব বলয়ের আরও কাছাকাছি চলে আসবে।

আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে আইসল্যান্ডের কৌশলগত গুরুত্বও আবার বেড়েছে। তবে নিরাপত্তার ক্ষেত্রে দেশটি এখনো যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

আগস্টের শেষ দিকে আইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করে। ভোটে ৫২ দশমিক ৮ শতাংশ এর বিপক্ষে এবং ৪৭ দশমিক ২ শতাংশ পক্ষে ভোট পড়ে।

২০১৩ সাল থেকে ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রয়েছে। ২০২১ সালে অ্যান্টনি ব্লিঙ্কেনের পর মার্কো রুবিওই প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যিনি আইসল্যান্ড সফর করছেন।

১৯৪৪ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে আইসল্যান্ডের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। দেশটি নিরাপত্তার জন্য ন্যাটো ও ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ওপর নির্ভর করে।

আইসল্যান্ড সফর শেষে রুবিও গ্রিসের রাজধানী এথেন্সে যাবেন। সেখানে ন্যাটোর সদস্য গ্রিসের সঙ্গে ‘কৌশলগত সংলাপে’ অংশ নেবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তা গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্র আইসল্যান্ড মার্কো রুবিও

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : ব্যয় হতে পারে ১২ বিলিয়ন ডলার
০৪ অক্টোবর ২০২৬
আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা
০৩ অক্টোবর ২০২৬
চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটায় কঙ্গোর ২৭ সেনাকে মৃত্যুদণ্ড
  2. সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল কাতার-জর্ডান
  3. সামরিক পথ ছেড়ে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান ইরানের
  4. প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
  5. ৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
  6. ব্রাজিলে হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াই, নজর রাখছেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x