Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২১, ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২১, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের পর মার্কিন গোয়েন্দা সহায়তা ফিরল ইউক্রেনে
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২১, ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২১, ১০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য ও সমর্থনের প্রশংসা করে শুক্রবার (৯ অক্টােবর) এ নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এএফপির।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সমর্থনের ক্ষেত্রে তার রেকর্ড অত্যন্ত পরিচ্ছন্ন। শুরু থেকেই তিনি একজন বিশ্বস্ত ও মেধাবী সমর্থক হিসেবে পাশে রয়েছেন।

ট্রাম্প আরও বলেন, তিনি একই সঙ্গে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের একজন একনিষ্ঠ ভক্ত ও সদস্য।

পেশায় আইনজীবী ক্যাটি জাকারিয়া ট্রাম্পের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত আগস্টে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের অন্যতম পরিচিত মুখ হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন লেভিট।

জাকারিয়ার পেশাগত যোগ্যতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তার প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারাভিযানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিয়োগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাকারিয়া লেখেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

জাকারিয়া আরও লেখেন, প্রেসিডেন্টের আস্থা অর্জন করা সত্যিই গর্বের বিষয়। তার নেতৃত্ব এ দেশের জন্য আশীর্বাদস্বরূপ।

জাকারিয়া বলেন, সামনে আমাদের কাজ হলো দেশের জন্য আরও ভালো ফলাফল নিশ্চিত করা এবং এই প্রশাসন প্রতিদিন যেসব গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে, তা মার্কিন জনগণের কাছে তুলে ধরা।

বর্তমানে জাকারিয়া ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পরিচালনা করে। তার কাজকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন ট্রাম্প।

ফক্স নিউজ ও নিউজম্যাক্সসহ বিভিন্ন রক্ষণশীল টেলিভিশন চ্যানেলে নিয়মিত রাজনৈতিক ভাষ্য দিয়ে থাকেন জাকারিয়া। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে (ডিএইচএস) মুখপাত্র হিসেবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। বিভাগটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগের দায়িত্বও পালন করে।

জাকারিয়া চলতি বছরের শুরুতে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমের অধীনে ওই বিভাগে যোগ দেন। তবে তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, প্রায় দুই মাস পরই তিনি দায়িত্ব ছেড়ে দেন।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী জাকারিয়া ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র এবং বিশেষ দূত রিচার্ড গ্রেনেলের প্রতিষ্ঠিত রক্ষণশীল রাজনৈতিক সংগঠন ‘ফিক্স ক্যালিফোর্নিয়া’র সঙ্গেও কাজ করেছেন।

সিএনবিসির তথ্য অনুযায়ী, তিনি সংগঠনটির প্রধান আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক আদর্শ এগিয়ে নেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ডিগ্রি অর্জন করা জাকারিয়া রিপাবলিকান রাজনীতির মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ইন্টার্ন হিসেবে কাজ করেন।

সিএনএনের তথ্য অনুযায়ী, জাকারিয়াকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প তার কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ও উপদেষ্টার পরামর্শ নেন। তাদের মধ্যে বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলইন লেভিটও ছিলেন।

হোয়াইট হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত পদ হলো প্রেস সেক্রেটারি।

এ পদের দায়িত্বে থাকা ব্যক্তিকে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, সরকারের নীতি ও সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হয় এবং প্রেসিডেন্টের অবস্থান জনসমক্ষে তুলে ধরতে হয়।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
৮ ঘন্টা আগে
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
২০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের
  2. ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
  3. সৌদি আরবকে সহায়তায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
  4. ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
  5. ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন অঞ্চলে কারফিউর ঘোষণা
  6. মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x