Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৯, ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৯, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
অবরোধ আর হুমকি দিয়ে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয় : পেজেশকিয়ান
‘বদর প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করল চার দেশ
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের পর মার্কিন গোয়েন্দা সহায়তা ফিরল ইউক্রেনে

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি অবৈধ: যুক্তরাষ্ট্রের ৭ সিনেটর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৯, ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৯, ১২ অক্টোবর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার ডিজেল আমদানির সুযোগ দেওয়ার চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের দুই দলের সাতজন সিনেটর।

রোববার (১১ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ চুক্তির আইনগত ভিত্তি নিয়ে আপত্তি জানান। খবর বার্তা সংস্থা এএফপির।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সমঝোতার ঘোষণা দেন। এর আওতায় বিপুল পরিমাণ রাশিয়ান ডিজেল সরবরাহের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার কথা বলা হয়। এ ঘোষণার পর ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা দ্রুত এর বিরোধিতা করেন।

সিনেটরদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘পুতিনের ইউক্রেনবিরোধী নৃশংস যুদ্ধের অর্থায়নে যেন যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহৃত না হয়, সে উদ্দেশ্যে ২০২২ সালে কংগ্রেস স্পষ্টভাবে রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কংগ্রেসের অবস্থান পরিষ্কার ছিল—ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করা এবং ন্যাটোর মিত্রদের প্রতি হুমকি দেওয়া বন্ধ না করা পর্যন্ত রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের তেল আমদানি করা উচিত নয়।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডেমোক্র্যাট দলের তিন সিনেটর জিন শাহিন, রিচার্ড ব্লুমেনথাল ও রন ওয়াইডেন এবং রিপাবলিকান দলের চার সিনেটর সুসান কলিন্স, লিসা মারকাউস্কি, জন কার্টিস ও থম টিলিস।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার ডিজেল আমদানির অনুমতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত সরাসরি ওই আইনের পরিপন্থী। এ ছাড়া প্রশাসন কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেনি এবং আইন অনুযায়ী সিদ্ধান্তটির যৌক্তিকতা ব্যাখ্যা করেও কোনো প্রতিবেদন জমা দেয়নি।’

সিনেটররা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘রাশিয়া যখন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে, তখন পুতিনকে আর্থিকভাবে টিকে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।’ তাঁরা ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার চুক্তিটির পক্ষে অবস্থান নেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা আমাদের হাতে থাকা সব আইনগত ক্ষমতা ব্যবহার করেই এটি করব।’

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প রাশিয়া চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২১ অক্টোবর ২০২৬
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
২১ অক্টোবর ২০২৬
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
২০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে : ম্যাক্রোঁ
  2. অবরোধ আর হুমকি দিয়ে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয় : পেজেশকিয়ান
  3. ‘বদর প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করল চার দেশ
  4. আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে
  5. মূল্যস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
  6. রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x