Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৬, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৬, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বাংলাদেশ-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চীনে অক্টোবরে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৬, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:০৬, ০৯ নভেম্বর ২০২৬

চীনে গত অক্টোবরে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তবে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, গত মাসে কারখানা থেকে পণ্য সরবরাহের সময়কার দাম (ফ্যাক্টরি গেট প্রাইস) গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের নিয়ে ব্লুমবার্গের এক জরিপে এ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৫ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে ২০২২ সালের জুনের পর উৎপাদক মূল্যসূচকে সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখা গেল।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে চীনে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এর মধ্য দিয়ে টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলা মূল্যপতনের প্রবণতার অবসান ঘটেছে।

পরিসংখ্যান প্রকাশের পর এক বিশ্লেষণধর্মী নোটে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ নগুয়েন হোয়াং লিখেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট ইলেকট্রনিক পণ্যের মূল্যবৃদ্ধি উৎপাদক পর্যায়ে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে কাজ করছে।’

নগুয়েন হোয়াং আরও বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক বাজার থেকে আসা মূল্যবৃদ্ধির এই চাপ আগামী কয়েক মাস অব্যাহত থাকবে। তবে আগামী বছর তা কমে আসবে এবং উৎপাদক পর্যায়ে আবারও মূল্যপতন দেখা দিতে পারে।’

সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত অন্যান্য তথ্যেও দেখা গেছে, দেশটির অভ্যন্তরীণ বাজারে পণ্য ও সেবার চাহিদা এখনো দুর্বল।

দীর্ঘদিন ধরে ভোক্তাদের ব্যয় কমে যাওয়ার বিষয়টি চীনের নীতিনির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে রয়েছে। একসময় দ্রুত বিকশিত হওয়া দেশটির আবাসন খাতও এখনো ঋণসংকট থেকে বের হতে পারেনি।

অক্টোবরে চীনের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৯ শতাংশ। ব্লুমবার্গের পূর্বাভাস ছিল ০ দশমিক ৮ শতাংশ। ফলে প্রকৃত মূল্যস্ফীতির হার পূর্বাভাসের চেয়েও কিছুটা কম হয়েছে।

এই মূল্যস্ফীতির হার বেইজিংয়ের নির্ধারিত প্রায় ২ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।

দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে দুর্বলতা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানি খাতের অভূতপূর্ব প্রবৃদ্ধি চীনের অর্থনীতিকে সহায়তা করেছে। বিশেষ করে এআই প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের প্রতি বিশ্ববাজারে চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানি আরও শক্তিশালী হয়েছে।

মঙ্গলবার প্রকাশিতব্য বাণিজ্যসংক্রান্ত পরিসংখ্যানে অক্টোবরে রপ্তানির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছর চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে বেইজিং। কয়েক দশকের মধ্যে এটি দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এর আগের তিন মাসে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।

চীন পূর্বাভাস

সংশ্লিষ্ট সংবাদ: চীন

০৭ নভেম্বর ২০২৬
এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন
২৪ অক্টোবর ২০২৬
স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল
২৩ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পরাজিত ট্রাম্প পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারেন, মনোরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা!
  2. অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল, আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  3. প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
  4. সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
  5. ‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
  6. বিভক্ত বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x