Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
ফিচার ডেস্ক
০৭:৪৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২৬
ফিচার ডেস্ক
০৭:৪৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
পান্তা-ইলিশ: ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
চৈত্র সংক্রান্তি আজ
ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু
শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপনে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা 

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

ফিচার ডেস্ক
০৭:৪৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২৬
ফিচার ডেস্ক
০৭:৪৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২৬

দেহভিত্তিক জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিল্পচর্চার মাধ্যমে লিঙ্গ, সমাজ ও পরিবেশবিষয়ক আলোচনায় নতুন মাত্রা দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো ছয় মাসব্যাপী কর্মশালা ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’।

গতকাল শুক্রবার  (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের মহড়াকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজবিজ্ঞানী ও মানবাধিকার আন্দোলনকর্মী সামিনা লুৎফা। প্রধান অতিথির বক্তব্যে সামিনা লুৎফা বলেন, বর্তমান সময়ে পারফর্মিং আর্টস এবং প্রান্তিক জনগোষ্ঠী ঝুঁকির মুখে রয়েছে। তাই এই কর্মশালায় ক্ষুদ্র আখ্যান (মাইক্রো-ন্যারেটিভ) অনুসন্ধানের মাধ্যমে পারফরম্যান্সভিত্তিক প্রতিবাদ তৈরি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন হক বলেন, ছয় মাসব্যাপী এই উদ্যোগে গবেষণাভিত্তিক পারফরম্যান্স তৈরি করা হবে, যা নারীদের কাঠামোগত সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মারিয়া রেহমান, দিপা খন্দকার ও লুবনা মারিয়াম। এ দিনে ‘ইউজিং মাইক্রো-ন্যারেটিভস টু টেল আওয়ার স্টোরিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।

এই কর্মশালার মূল লক্ষ্য নারীর সংগ্রামকে তুলে ধরে নৃত্যনাট্য নির্মাণ প্রশিক্ষণ। অডিশনের মাধ্যমে এতে অংশ নিচ্ছেন ৩৫ জন নৃত্যশিল্পী, থিয়েটারকর্মী ও গবেষক। সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শীর্ষক ছয় মাসের এ কর্মশালায় সহায়তা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্রিটিশ কাউন্সিল ও ডব্লিউওডব্লিউ ফাউন্ডেশন।

ছয়মাস ধরে চলা এ কর্মশালায় বিভিন্ন সময়ে মেন্টরিং করবেন আন্তর্জাতিক থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল, নৃত্যশিল্পী, শিক্ষক ও গবেষক লুবনা মারিয়াম, সোহিনী দাস হার্টসম্যান, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর, অভিনেত্রী ও শিক্ষক সামিনা লুৎফা প্রমুখ।

আয়োজকেরা জানান, কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা নির্মাণ করবেন নারীবাদী নৃত্যনাট্য, যেগুলো ২৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসব ডব্লিউওডব্লিউ বাংলাদেশ চ্যাপ্টার-এ দিনব্যাপী পরিবেশন করা হবে।

শিল্প ও সাহিত্য

সংশ্লিষ্ট সংবাদ: শিল্প ও সাহিত্য

২১ এপ্রিল ২০২৬
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
১৪ এপ্রিল ২০২৬
ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  2. সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
  3. শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
  4. শিশুদের নিয়ে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের টাই-ডাই কর্মশালা
  5. বর্ষবরণে মাতোয়ারা রমনা
  6. রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x