এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : এনটিভি
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়েছে। তাঁকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
হারুন অর রশীদ এর আগে গাজীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক