Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আসমাউল আসিফ, জামালপুর
২০:৪৫, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২০
আসমাউল আসিফ, জামালপুর
২০:৪৫, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২০
আরও খবর
চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুর
মুন্সীগঞ্জে শটগান, গুলিসহ নৌডাকাত আটক
স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১৭
পূর্ব বিরোধের জেরে এলোপাতাড়ি গুলি, আহত ৭
পরীক্ষা না দিয়েই নিয়োগপত্র হাতে, যোগ দিতে গিয়ে যুবক আটক
পুলিশের দাবি

ছোট ছেলেকে সঙ্গে নিয়ে মাদকাসক্ত ছেলেকে খুন করেন বাবা

আসমাউল আসিফ, জামালপুর
২০:৪৫, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২০
আসমাউল আসিফ, জামালপুর
২০:৪৫, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২০
জামালপুরে সংবাদ সম্মেলনে মাদকাসক্ত ছেলেকে খুনে বাবার জড়িত থাকার তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। ছবি : এনটিভি

জামালপুরে ঈদুল আজহার পরের দিন অজ্ঞাত একটি লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছোট ছেলে এবং আরো দুজনকে নিয়ে বড় ছেলেকে খুন করেন বাবা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আক্তারুজ্জামান দুদু ও কাষ্টসিংগা গ্রামের রুবেল মিয়া এবং নিহতের ছোটভাই আরিফুল ইসলাম।

জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ঈদুল আজহার পরের দিন সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড়দিঘুলী এলাকায় একটি কালভার্টের পাশে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে নিহতের বাবা পরের দিন জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে এসে লাশটি তাঁর বড় ছেলে আল আমিনের বলে নিশ্চিত করেন। এরপর নিহতের বাবা গত ৫ আগস্ট বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। হত্যার কারণ অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে নিহত আল আমিন মাদকাসক্ত ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট নিহতের ছোট ভাই আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আরিফুল জানান, মাদকাসক্ত হওয়ায় বড় ভাইকে খুন করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন আগে থেকেই তাঁর বাবা মো. আমিরুল ইসলাম, নানা মো. আক্তারুজ্জামান দুদু ও রুবেল মিয়া সদর উপজেলার ছোনটিয়া এলাকায় অবস্থান নেয়। পরে বাবাকে বাড়ি নিয়ে আসার কথা বলে ছোট ভাই আরিফুল ইসলাম বড় ভাই আল আমিনকে মোটরসাইকেলে করে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান নেওয়া নিহতের বাবা ও অপর দুইজন আল আমিনের হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়।

নিহতের ছোটভাই আরিফুল ইসলামের কাছ থেকে হত্যার স্বীকারোক্তি পাওয়ার পর হত্যাকাণ্ডে জড়িত মো. আক্তারুজ্জামান দুদু ও রুবেল মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনেরই ঘটনার একই রকম বর্ণনায় জানা যায় নিহতের বাবা এই হত্যাকাণ্ডে জড়িত।

পুলিশ সুপার আরো জানান, আদালতে সোপর্দের পর ওই তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহতের বাবা মামলা করলেও তিনি এখন আসামি হয়ে যাবে। তাঁকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
  2. সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  3. বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
  4. রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  5. অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
  6. নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x