Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসমাউল আসিফ, জামালপুর
২১:৩৫, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪১, ২৫ ডিসেম্বর ২০২০
আসমাউল আসিফ, জামালপুর
২১:৩৫, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪১, ২৫ ডিসেম্বর ২০২০
আরও খবর
গৃহকর্ত্রীকে ‘মা’ ডেকেও রক্ষা পায়নি মোহনা, করা হতো পাশবিক নির্যাতন
ফুলবাড়ী সীমান্তে অস্ত্র-গুলিসহ বিপুল মাদক জব্দ
কিশোর গ্যাং আস্তানায় সেনাবাহিনীর অভিযান
এক ভোট নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭
ফেনীতে কুরিয়ার সার্ভিসে অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ

জামালপুরে হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ

আসমাউল আসিফ, জামালপুর
২১:৩৫, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪১, ২৫ ডিসেম্বর ২০২০
আসমাউল আসিফ, জামালপুর
২১:৩৫, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪১, ২৫ ডিসেম্বর ২০২০
জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ । ছবি : এনটিভি

জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। 

রোগীর স্বজন ও চিকিৎসকরা জানায়, আজ শুক্রবার দুপুরে শহরের ইকবালপুর এলাকার এক মসজিদ নামাজ পড়তে যান বৃদ্ধা করিমন বেগম (৬৫)। তিনি মসজিদের দোতলা থেকে পড়ে গুরুতর হন। পরে স্বজনরা তাঁকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় করিমন বেগমের শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে অক্সিজেন সরবরাহ না থাকায় ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করে স্বজনরা।

এ সময় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকসহ স্টাফদের ওপর হামলা করে। খবর পেয়ে ইন্টার্ন চিকিসৎসকরা ঘটনাস্থলে এলে মৃত ব্যক্তির স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। এ সময় হামলায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চিরঞ্জিব সরকার, ইন্টার্ন চিকিৎসক হাবিবুল্লাহ, মৃত রোগীর দুই স্বজন শহিদুল ও জিহাদ আহত হন। সংঘর্ষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশের উপস্থিতিতেই ইন্টার্ন চিকিৎসকরা আবারো রোগীর স্বজনদের মারধর করলে মৃত রোগীর মেয়েজামাই মো. সাইদুর ইসলাম আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত করিমন বেগমের ভাতিজা শহিদুল অভিযোগ করে বলেন, ‘আমার চাচি করিমন বেগমকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মহিলা ওয়ার্ডে পাঠানোর পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় ওই ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ না থাকায় আমরা পাশের পুরুষ ওয়ার্ডে যাই। কিন্তু সেখানেও অক্সিজেন ছিল না। পরে অক্সিজেনের অভাবে আমার চাচির মৃত্যু হয়। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে চিকিৎসকরা আমাদের ওপর হামলা করে।’

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, ‘জুমার নামাজের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের ওপর রোগীর স্বজনরা হামলা করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে চিকিৎসক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তারা আমার ওপরও হামলা চালায়।’ 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
০৮ আগস্ট ২০২৫
বাকিতে মাদক না পেয়ে খুন, ঘাতক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
  2. মায়েদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব আছে : জামায়াত আমির
  3. বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
  4. রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
  5. সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
  6. সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x