Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৩৮, ৩১ আগস্ট ২০২১
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৩৮, ৩১ আগস্ট ২০২১
আরও খবর
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক
জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনে ৩৯ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে আতঙ্ক, আরও ১৮ জেলে অপহরণ
সুন্দরবন উপকূলে মৌচাষের ব্যাপক সম্ভাবনা

নীরবতার ভিন্ন রূপে সুন্দরবন

আবু হোসাইন সুমন, মোংলা
১৭:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৩৮, ৩১ আগস্ট ২০২১
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৩৮, ৩১ আগস্ট ২০২১
সুন্দরবনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকার সুযোগে স্বাধীনভাবে বনের খালের পাড়ে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। ছবি : এনটিভি

পাঁচ মাস ধরে সুন্দরবনে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। এ সময়টাতে নতুন সাজে সেজেছে বনটি। প্রকৃতি সুযোগ পেয়েছে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। মানুষের কোলাহল ও নৌযানের শব্দ না থাকায় বনে বিরাজ করছে নিরবতা। কেবল শোনা যাচ্ছে পাখিদের কুহুতান। বিভিন্ন প্রাণীর ঝাঁক দেখা যাচ্ছে। বনের নদ-নদী ও খালের পাড়গুলোতে দেখা মিলছে নানা জলজ জীব। গত ১০ বছরেও যেখানে বাঘের দেখা মেলেনি, সেখানেও দিনে দুপুরে আসছে বাঘ। এ যেন বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন দেখার আগ্রহ রয়েছে দেশ-বিদেশের সব বয়সের মানুষের। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে ছুটে আসেন পর্যটকেরা। কিন্তু চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দুই বছরে দর্শনার্থীদের সেই ভ্রমণ সুযোগ অনেকাংশেই কমেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গত ৩ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ। তাই বনে নেই মানুষের পদচারণা। নেই পরিবেশ দূষণকারী নৌযানের বিকট শব্দ ও চলাচল। পাঁচ মাস জনসমাগম না থাকায় গাছপালা, প্রাণ-প্রকৃতি আর পাখির কলকাকলীতে মুখর সুন্দরবন। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলছে। দীর্ঘ ১০ বছরেও বনের করমজল পর্যটন কেন্দ্রে বাঘের দেখা না মিললেও এখন প্রায় দিনে দুপুরে বাঘ দেখা যাচ্ছে সেখানে।

নানা প্রজাতির গাছপালা, পশুপাখি ও প্রাণীর বিচরণস্থল এই সুন্দরবন। স্বাভাবিক সময়ে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে দর্শনার্থীরা দেখতে পেতেন হরিণ, বানর, কচ্ছপ ও কুমিরের। অন্যান্য প্রাণী মানুষের কোলাহল ও নৌযানের শব্দে বনের ভেতরের দিকেই বিচরণ করত। কিন্তু কয়েক মাস ধরে মানুষের পদচারণা ও নৌযানের শব্দ না থাকায় প্রাণীর ঝাঁক চলে আসছে বনের নদী ও খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে। যদিও এমন পরিবেশই বন্যপ্রাণীর প্রজননের উপযোগী।

করমজল পর্যটন কেন্দ্রের বন্যপ্রাণীর খাদ্য সংগ্রহকারী কর্মচারী মো. লিটন মুন্সী ও মো. সুজন হাওলাদার বলেন, সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে আমরা হরিণের খাদ্য অর্থাৎ পাতা সংগ্রহ করি। এখন দেখছি বনের নদী ও খালের পাড়ে ঝাঁকে ঝাঁকে হরিণ, বানর, শুকর, শজারু, সাপ ও পাখি। আগে এগুলো দেখতাম না। নৌযান ও পর্যটকদের চলাচল না থাকায় এসব প্রাণী এখন কাছাকাছি দেখা যাচ্ছে।

করমজল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল হাসান বলেন, ‘আগে যখন নিয়মিত পর্যটক ও ট্রলার আসত, তখন দুই একটি হরিণ ছাড়া কিছু দেখা যেত না। কিন্তু এখন বিভিন্ন পশুপাখি ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে। বনের ভেতর থেকে লোকালয়ের কাছাকাছি চলে আসছে।’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘দীর্ঘ নীরবতার কারণেই আগে যেসব প্রাণী অহরহ দেখা যেতো না, এখন সেসব প্রাণী ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে। আগে বাঘ বনের গহীনে বিচরণ করলেও এখন তাও দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রের কাছাকাছি। মূলত শুনশান নীরবতার কারণেই বনের রূপ বদলে গেছে।’

সুন্দরবনে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে। এসব ভ্রমণকারীর পরিবহণে ব্যবহৃত হয় প্রায় ২৫ হাজার ছোট-বড় নৌযান। করোনার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষ ও নৌযান চলাচল না থাকায় বনের পরিবেশ পাল্টে গেছে।

সুন্দরবন
২০ মে ২০২৬
সুন্দরবন উপকূলে মৌচাষের ব্যাপক সম্ভাবনা
০৫ মে ২০২৬
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা-ডাকাতির চেষ্টা, আটক ২
২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড়
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সুন্দরবনে বিড়ি-সিগারেটসহ দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
১৯ ফেব্রুয়ারি ২০২৬
দস্যুর ভয়ে সুন্দরবনের জেলেদের মাছ ধরা বন্ধ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল
০৫ ফেব্রুয়ারি ২০২৬
ফাদার রিগনকে স্মরণ করলো মোংলাবাসী
২২ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে বাড়ছে বাঘ, তবে হরিণ শিকারে বাড়ছে উদ্বেগ
০১ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা
১০ নভেম্বর ২০২৫
মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জেলে অপহরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x