Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৬:২৫, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:২৭, ১৬ আগস্ট ২০২১
আদালত প্রতিবেদক
১৬:২৫, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:২৭, ১৬ আগস্ট ২০২১
আরও খবর
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ তারকারা
জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরী মণি
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
খালাতো ভাইকে বিয়ে করেছিলেন, স্বীকার করলেন পরী মণি
জামিন আবেদনে আইনজীবী

‘পরী মণি স্বনামধন্য নারী; তাই জামিন পেতে পারেন’

আদালত প্রতিবেদক
১৬:২৫, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:২৭, ১৬ আগস্ট ২০২১
আদালত প্রতিবেদক
১৬:২৫, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:২৭, ১৬ আগস্ট ২০২১
গত ১০ আগস্ট চিত্রনায়িকা পরী মণিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। ছবি : সিআইডি

চিত্রনায়িকা পরী মণিকে ছয় দিন রিমান্ডে রাখার পরও তাঁর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়নি। পরী মণি একজন স্বনামধন্য নারী। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি জামিন পেতে পারেন বলে জামিনের আবেদনে উল্লেখ করেছেন তাঁর আইনজীবী মজিবুর রহমান।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরী মণির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। সেই জামিনের আবেদনের ওপর শুনানির জন্য আগামী বুধবার দিন নির্ধারণ করেছেন বিচারক।   

আইনজীবী জামিনের আবেদনে আরও উল্লেখ করে বলেন, ফোর্বস ম্যাগাজিন’ এর ১০০ ডিজিটাল তারকার মধ্যে পরী মণির নাম রয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবজনক। পরী মণি জেলহাজতে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে চুক্তিভঙ্গের সম্ভাবনা রয়েছে। ‘প্রীতিলতা’ নামে সরকারি একটি সিনেমার জন্য ফটোশুট হয়েছে, যাতে তিনি কাজ করবেন। কয়েকটি সিনেমার শুটিংয়ের শিডিউল ভেঙে পড়েছে।

আবেদনে আরও বলা হয়, পরী মণির বিরুদ্ধে সাড়ে ১৮ লিটার মদ ও অন্যান্য মাদক রাখার অভিযোগ করা হয়েছে, যা আসামির দখল থেকে উদ্ধার করা হয়নি। এ ছাড়া, পরী মণি প্যানিক অ্যাটাকের রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে আসামি পরী মণিকে জামিন দেওয়া হোক। ছয় দিন রিমান্ডে রাখার পরও তাঁর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়নি। পরী মণি একজন স্বনামধন্য নারী। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি জামিন পেতে পারেন। 

জামিন আবেদনে আরও বলা হয়, দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ এর ৬ এবং ৬ এ ধারা লঙ্ঘন করে পরী মণির বাসায় অভিযান চালানো হয়। একটি ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাই তিনি জামিন পেতে পারেন।

এর আগে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরী মণিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা।

গত ৪ আগস্ট রাতে পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‍্যাব। তাঁর ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম ও বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। অভিযান শেষে পরী মণি ও তাঁর ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দীপুকে আটক করে সদর দপ্তরে নিয়ে যায় র‍্যাব।  

একই রাতে বনানীর আরেক বাসা থেকে পরী মণির সহযোগী প্রযোজক মো. নজরুল ইসলাম রাজ ও তাঁর ব্যবস্থাপক মো. সবুজ আলীকে আটক করে র‍্যাব। পরদিন ৫ আগস্ট বিকেলে তাদের বনানী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে র‍্যাব। ওই দিন রাতে চারজনকে সিএমএম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ১০ আগস্ট পরী মণি ও তাঁর সহযোগী দীপুকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

দুই দফায় রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরী মণি জামিনের আবেদন

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x