Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাসুদ রায়হান পলাশ
১৩:২০, ১১ মার্চ ২০২০
আপডেট: ১৩:৩২, ১১ মার্চ ২০২০
মাসুদ রায়হান পলাশ
১৩:২০, ১১ মার্চ ২০২০
আপডেট: ১৩:৩২, ১১ মার্চ ২০২০
আরও খবর
খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
সড়ক দুর্ঘটনায় সাত প্রাণহানি : দুই উপজেলায় শোকের মাতম
অভাব দূর করতে গিয়ে প্রাণ হারালেন তারা
লরির ধাক্কায় পথচারী নিহত
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

‘ভাঙো বাবা সব ভাঙো, সব পুইড়া যাবে’

মাসুদ রায়হান পলাশ
১৩:২০, ১১ মার্চ ২০২০
আপডেট: ১৩:৩২, ১১ মার্চ ২০২০
মাসুদ রায়হান পলাশ
১৩:২০, ১১ মার্চ ২০২০
আপডেট: ১৩:৩২, ১১ মার্চ ২০২০
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার পেছনের খালপাড়ের একটি বস্তিতে আজ বুধবার ভয়াবহ আগুন লাগে। ছবি : এনটিভি অনলাইন

চোখের সামনেই দাউদাউ করে জ্বলছে আগুন। পাশের টিনের  ঘরে আগুন ধরেছে। আক্তারুজ্জামান শেষ শক্তি দিয়ে চেষ্টা করছেন তাঁর কষ্টে গড়া ঘরকে বাঁচাতে। চেষ্টার অংশ হিসেবে তিনি নিজের হাতে গড়া তাঁর ঘরটি ভাঙছেন। ভেঙে বের করার চেষ্টা করছেন ঘরের টিন ও বাঁশসহ আসবাবপত্র।

আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর রোডের শিয়ালবাড়ী মোড়ে এই দৃশ্য দেখা যায়।

শুধু আক্তারুজ্জামান নন, একই স্থানে অনেককে দেখা যায় ঘর ভেঙে সবকিছু বের করার চেষ্টা করছেন। সবকিছু বের করার জন্য বস্তির ব্যারিকেড দেওয়া দেয়ালও ভেঙে ফেলেছেন কয়েকজনে মিলে। দেয়াল ভাঙার পর অন্তত ১৫ জন মিলে একে অপরের ঘর ভেঙে জিনিসপত্র বের করার চেষ্টা করছিলেন।

আক্তারুজ্জামানকে লক্ষ করে তাঁর ছোট ছেলে তামিম হোসেন বলে ওঠে, ‘ভাঙো বাবা সব ভাঙো, সব পুইড়া যাবে।’

তখন আগুনের তাপে সেখানে থাকা যাচ্ছিল না। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের শরীর ঘামা শুরু হয়েছে গরমে। সে সময় ছেলের এই কথা শুনে আক্তারুজ্জামান কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, ‘বাবা তুমি যাও। আমরা দেখছি।’ এরপর আবারও ঘর ভাঙা শুরু করেন আক্তারুজ্জামান।

জিনিসপত্র বের করার সময় আবুল হোসেন দেয়াল ভাঙতে ভাঙতে বলেন, ‘কিচ্ছু রাখিস না। কিচ্ছু থাকবে না। সব পুড়ে যাবে। আল্লাহ, এমন আগুন জীবনেও দেখিনি।’

আক্তারুজ্জামানসহ কয়েকজনের ভেঙে দেওয়া আসবাবপত্র টেনে টেনে বের করছিলেন আরো কয়েকজন। সে সময় বাবুল হোসেন বলে ওঠেন, ‘দ্রুত টান। আরো সব বের করতে হবে। দুই মিনিটও সময় পাবি না আর।’

এর আগে আজ সকাল পৌনে ১০টার দিকে রূপনগর আবাসিক এলাকার পেছনের খালপাড়ের বস্তিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দেন। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে বস্তির কয়েকশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আগুনের ঘটনা শোনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস চলে যায়। একে একে ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।’

সর্বাধিক পঠিত
  1. হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
  2. খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
  4. আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  5. নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
  6. রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x