Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
জাহিদুল ইসলাম, হিলি
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ২৩:৩০, ২৬ জানুয়ারি ২০২৩
জাহিদুল ইসলাম, হিলি
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ২৩:৩০, ২৬ জানুয়ারি ২০২৩
আরও খবর
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
ইবিতে ১৮০ শীতার্ত পরিবারের মুখে হাসি ফোটালো ‘তারুণ্য’
বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সরকার দেশের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পারছে না : ডা.জাহিদ

জাহিদুল ইসলাম, হিলি
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ২৩:৩০, ২৬ জানুয়ারি ২০২৩
জাহিদুল ইসলাম, হিলি
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ২৩:৩০, ২৬ জানুয়ারি ২০২৩
দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার দেশের শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র দিতে পারছে না। বিএনপি অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং শীতবস্ত্র বিতরণ করছে।’ তিনি আরও বলেছেন, একমাত্র বিএনপিই হলো গণমানুষের দল।

দিনাজপুরের নবাবগঞ্জে আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, ‘বিএনপির সমাবেশ দেখলেই আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করে। তারা কখনোই নতুন প্রজন্মের কাছে সত্য কথা বলে না, সব সময় মিথ্যা কথা বলে। এই দলটি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। ইতিহাসকে বিকৃত করছে। শীতের সময় কম বিদ্যুৎ ব্যবহার হয়। কিন্তু আমরা কী দেখছি? ঘনঘন বিদ্যুতের আসা-যাওয়া। কোনো মানুষ সরকারের সমালোচনা করলেই তাকেই সহ্য করতে পারে না। এই সরকারের আমলে দেশের ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপিকে সুসংগঠিত করতে হবে।’

এ সময় আগামীতে যে কর্মসূচিই দেওয়া হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনকে বেগবান করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

ডা. জাহিদ হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার প্রায় ১০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করেন।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও মেয়র আব্দুস সাত্তার মিলনসহ অনেকে।

শীতবস্ত্র বিতরণ

সংশ্লিষ্ট সংবাদ: শীতবস্ত্র বিতরণ

২১ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
১১ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
০১ জানুয়ারি ২০২৬
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x