Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
আরও খবর
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিশুকন্যার মৃত্যু
পেরুতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চালক-হেলপার নিহত
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
শহীদ মিনারে বক্তারা

সড়কে শৃঙ্খলা ফিরেনি, বরং মৃত্যু বাড়ছেই

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘সড়কে স্বজন হারাদের সমাবেশ’ ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

সড়কে শিক্ষার্থীদের মৃত্যুর বিচার, ক্ষতিপূরণসহ নয় দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এসব দাবিতে সমাবেশ করেছে তারা। আজ শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ বিকেলে কেন্দ্রীয় মিনারের পাদদেশে ‘সড়কে স্বজন হারাদের সমাবেশ’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সড়কে প্রাণ হারানো সাইফুল ইসলামের বাবা শাহজাহান কবির বলেন, দুই বছর আগে আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি। এখনো পর্যন্ত তার বিচার পাইনি কিন্তু সে ড্রাইভার এখনো ঠিকই গাড়ি চালাচ্ছে।

শাহজাহান হতাশ হয়ে বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়সহ সব দপ্তরে গিয়েছি কিন্তু আমি বিচার পাইনি এবং কোনো ধরনের ক্ষতিপূরণ পাইনি।’

সমাবেশে কান্নারত কণ্ঠে সাইফুল ইসলামের মা বলেন, ‘আমার কিছু বলার নেই, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

সাইফুল ইসলামের বোন বলেন, ‘আমার ভাইসহ সড়কে প্রাণ হারানো সবার মৃত্যুতে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আর কারো ভাই-ছেলে-মেয়ে যেন সড়কে প্রাণ না হারায় সে নিশ্চয়তা চাই।’

আন্দোলনের সমন্বয়ক মঈদুল ইসলাম দাউদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও সড়কে শৃঙ্খলা ফিরেনি। বরং মৃত্যুর হার বেড়েই চলছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশ থেকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সারা দেশে সব গণপরিবহণে শিক্ষার্থীদের হাফপাশ কার্যকরসহ নিরাপদ সড়কের দাবিতে নয় দফা দাবি বাস্তবায়ন না হলে ১৫ ডিসেম্বর ঢাকায় সচিবালয়ের সামনেসহ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে; ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহণে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে; গণপরিবহণে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যাবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে; সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহণ শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে; পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। (এক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে); দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশিষ্ট ব্যাক্তি বা মহলকে নিতে হবে; বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; আধুনিক বাংলাদেশ বিনির্মানে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যাবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে; ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।

দুর্ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ: দুর্ঘটনা

২১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
০৯ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চালক-হেলপার নিহত
০৩ জানুয়ারি ২০২৬
ট্রাকচাপায় বরিশালে মোটরসাইকেল চালকসহ নিহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
  2. সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  3. জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
  4. ট্রেনে ঈদযাত্রা : কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
  5. ভুট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  6. নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x