Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কাজী রাশেদ, চান্দিনা
২২:৪৩, ০৫ মার্চ ২০১৮
আপডেট: ১৬:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
কাজী রাশেদ, চান্দিনা
২২:৪৩, ০৫ মার্চ ২০১৮
আপডেট: ১৬:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
গৃহকর্ত্রীকে ‘মা’ ডেকেও রক্ষা পায়নি মোহনা, করা হতো পাশবিক নির্যাতন
ফুলবাড়ী সীমান্তে অস্ত্র-গুলিসহ বিপুল মাদক জব্দ
কিশোর গ্যাং আস্তানায় সেনাবাহিনীর অভিযান
এক ভোট নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭
ফেনীতে কুরিয়ার সার্ভিসে অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ

নারী ইউপি সদস্যকে ধর্ষণ চেষ্টা, দুই ইউপি সদস্য গ্রেপ্তার

কাজী রাশেদ, চান্দিনা
২২:৪৩, ০৫ মার্চ ২০১৮
আপডেট: ১৬:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
কাজী রাশেদ, চান্দিনা
২২:৪৩, ০৫ মার্চ ২০১৮
আপডেট: ১৬:৩০, ০২ ফেব্রুয়ারি ২০২০
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের এক সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার একই ইউপির দুই সদস্য। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা ওয়ার্ডের এক সদস্যকে (৩২) ধর্ষণ চেষ্টার অভিযোগে একই ইউপির দুই সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

দুই ইউপি সদস্য হলেন মাইজখার ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান (৪০) ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল করিম (৩৪)। আজ তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন নারী ওই ইউপি সদস্য। পরে দুই ইউপি সদস্যকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার অভিযোগে জানা যায়, দীর্ঘ ছয় মাস ধরে আসামিরা যোগসাজসে  বিভিন্ন সময় বাদীর চলার পথে কটূক্তি ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজী না হওয়ায় ধর্ষণসহ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন তাঁরা।  গতকাল রোববার সন্ধ্যায় বাদীর সঙ্গে কথা আছে বলে তাঁরা ফোন করেন। এতে বাদী ইউনিয়ন পরিষদে কথা বলবে বলে জানান। কিন্তু ওই দিন রাত সাড়ে ১১টায় ইউপি সদস্য শাহজাহান ও করিম তাঁর ঘরের দরজায় এসে ডাক দেন। বাদী দরজা খুলে দিলে কিছু বুঝে উঠার আগে একজন তাঁর হাত-মুখ চেপে ধরে এবং অন্যজন ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে বাদীর স্বামী এগিয়ে এলে তাঁকেও মারধর করেন আসামিরা। পরে আশপাশের লোকজন ছুটে এসে দুই ইউপি সদস্যকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য শাহজাহান ও আবদুল করিম এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, তাঁরা ঘটনার শিকার। তাঁরা পরিষদের কাজে ওই নারী ইউপি সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করে  মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন। তখন রাত সাড়ে ৯টা বাজে। তাঁদের বসিয়ে রেখে হঠাৎ হামলা চালানো হয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বাদীর মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
  2. মায়েদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব আছে : জামায়াত আমির
  3. বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
  4. রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
  5. সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
  6. সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x