দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে লতিরাজ কচু
জয়পুরহাটের প্রধান ফসল ধান, আলু ও কলা। কিন্তু গত দুই দশকে এ এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লতিরাজ কচুর চাষ। অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম, অথচ লাভ বেশি হওয়ায় লতিরাজ কচু চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এ কচুর লতি রাজধানী ছাড়িয়ে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে।
স্থানীয় বাজারে প্রকার ভেদে লতিরাজ কচুর লতি প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়। আন্তর্জাতিক বাজার সৃষ্টি হওয়ায় কোনো রকম কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ বিষমুক্ত লতিরাজ কচু উৎপাদনে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে বগুড়ার কৃষি গবেষণা ইনস্টিটিউট।
সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক উদ্যোগ গ্রহণ করা হলে বিপুল সম্ভাবনাময় এই লতিরাজ কচু জয়পুরহাটের কৃষকদের আর্থিক দুরবস্থার চিত্র পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠুর ভিডিও প্রতিবেদনে :

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট