১০ লাখ টাকা বাঁচাতে পারে ছোট্ট আয়ানের জীবন
আর দুই মাস পরই আয়ানের দ্বিতীয় জন্মদিন। সব বাচ্চার মতো জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনার সাহসটুকুও হারিয়ে ফেলেছে আয়ানের মা জ্যোতি। এ মুহূর্তে আয়ানকে বাঁচিয়ে রাখতে যে টাকার প্রয়োজন তার ব্যবস্থা করতেই দিনরাত ছুটছে তার পরিবার।
আয়ানের ছোট্ট শরীরটাতে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। কেতাবি ভাষায় যার নাম অ্যাকুয়েট লিম্ফব্যালেস্টিক লিউকোমিয়া। মাস দুয়েক আগে এই ভংয়কর দুসংবাদটি পায় ওর পরিবার। একটি কম্পিউটার এক্সসোরিজের দোকানে কর্মরত আয়ানের দরিদ্র বাবার একার রোজগারেই চলে ওদের সংসার। তবু শিশুর জন্য তাদের সবটুকু দিয়েই ক্যান্সারের সঙ্গে যুদ্ধে নেমেছে ওর পরিবার।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলছে আয়ানের চিকিৎসা। চিকিৎসক কিছু আশার বাণী শুনিয়েছেন। যথাযথ চিকিৎসায় ওর বেঁচে থাকার স্বপ্নটা জীবিত থাকতে পারে। তবে যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। খুলনা শহরে বসবাসরত সামান্য বেতনের কর্মচারী আয়ানের বাবা ইকরাম শেখ আর গৃহিণী মা জ্যোতির জন্য যে টাকাটা জোগাড় করা অসম্ভব বটে।
সুন্দর এই পৃথিবীতে জন্মগ্রহণ করা ছোট্ট এই প্রাণটি ওর বাবা-মায়ের কোলে অক্ষত থাকতে পারে অনেকের সহযোগিতায়। সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণে ১০ লাখ টাকা জোগাড় হলে আয়ানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে পারবে ওর পরিবার। আয়ানের জীবন বাঁচাতে অর্থ সহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়। মো. ইকরাম শেখ, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, খুলনা শাখা, হিসাব নম্বর : ০০৬১১২০১৪১৮৩৮। বিকাশ নম্বর : ০১৯১১৮৩৬৭৫২।

নিজস্ব প্রতিবেদক