জয়পুরহাটে প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে সোমবার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : এনটিভি
জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে তিন শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেসক্লাব ভবন চত্বরে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
ওই সময় সেখানে সহকারী পুলিশ সুপার আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট