Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
ধসে পড়ল তুরাগ পাড়ের নবনির্মিত সড়ক
রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চরফ্যাশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নির্বাচন প্রত্যাশার চেয়েও সফল হয়েছে : ইসি আনোয়ারুল
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম ‘খালেদা জিয়া’

এক খেলায় বিজয়ী দুই দল

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
ঐতিহ্যবাহী পাকখী খেলার একটি মুহূর্ত। ছবি : এনটিভি

পঞ্চগড়ে শেষ হলো গ্রামীণ ঐতিহ্যবাহী পাকখী খেলা। জেলা শহরের জালাসী হঠাৎপাড়া এলাকায় গতকাল শুক্রবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় কেউ কাউকে হারাতে না পারায় উভয় দলকেই জয়ী ঘোষণা করা হয়েছে। দুই দলকেই চ্যাম্পিয়ন ও রানার্সআপের দুটি পুরস্কারই তুলে দেওয়া হয়। 

ঐতিহ্য ফিরিয়ে আনতে ২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা শহরের হঠাৎপাড়া এলাকায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ পাকখী খেলা। জালাসী যুব সমাজ এই খেলার আয়োজন করে।

গতকাল বিকেলে পাকখী খেলার চূড়ান্ত প্রতিযোগিতায় মাঠে নামে জালাসী কুলি শ্রমিক ইউনিয়ন ও হাঁড়িভাসা মনোহরদিঘী গ্রাম। বিকেল ৪টায় খেলা শুরু হয়। তিন দফা বিরতিতে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী খেলায় (রাত সাড়ে ৮টা পর্যন্ত) কোনো দলই কাউকে (পাকখী দিতে না পরায়) পরাজিত করতে পারেনি।

অবশেষে খেলা পরিচালক, দুই দলের অধিনায়ক, টিম ম্যানেজার, খেলা আয়োজক ও অতিথিরা দুই দলকেই বিজয়ী ঘোষণা করে। পুরস্কার হিসেবে একটি গরু ও ১টি ছাগল উভয় দলকেই দেওয়া হয়।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন,  মোশারফ হোসেন,  বিপেন চন্দ্র,  কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জু, হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিমউদ্দিন,  হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন,  জালাসী যুব সমাজের পক্ষে মো. সাদিকুল ইসলাম সাদ্দাম, আব্দুর রশিদ প্রমুখ দুই দলের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে পাকখী খেলাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিকেল থেকে রাত পর্যন্ত শত শত শিশু,  নারী-পুরুষ খেলা উপভোগ করে। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী পাকখী খেলা বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে পেরে আয়োজনে খুশি আয়োজকরাও।

পাকখী খেলায় মোট ৮টি দল অংশ নেয়। অন্য দলগুলো হচ্ছে-গোমনাপাড়া, কায়েতপাড়া, বলেয়াপাড়া,  গোফাপাড়া,  পুখুরীর ডাঙ্গা ও উত্তর জালাসী।

সর্বাধিক পঠিত
  1. ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
  2. দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
  3. আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
  4. রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
  5. তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
  6. সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x