ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

এনটিভি অনলাইন ডেস্ক