এক দশকে সুন্দরবনে বাঘ কমে অর্ধেক
গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
বন বিভাগ ও দেশি বিশেষজ্ঞদের হিসাব থেকে জানা যায়, ২০০৬ সালে দেশে বাঘের সংখ্যা ছিল ২০০টি। তা এখন কমে দাঁড়িয়েছে ১০৬।
চোরাশিকারই বাঘ কমার প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বাঘ রক্ষায় সরকার টাইগার অ্যাকশন প্ল্যানে জোর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
বাঘ বিশেষজ্ঞদের মতে, সত্তরের দশকের গোড়ার দিকে এক জার্মান বাঘবিজ্ঞানী অনুমান করেই বলেছিলেন, সুন্দরবনে বাঘ আছে তিনশর মতো। সেই থেকে শুরু হয় বাঘগণনা।
২০০৪ সালে পায়ের ছাপ দেখে করা জরিপে বলা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। তার দুই বছর পর বনজুড়ে ক্যামেরা বসিয়ে জরিপ করে বন বিভাগ ও দেশের বিশেষজ্ঞরা। সেই জরিপে বাঘের সংখ্যা উঠে আসে দুইশর মতো।
আরো দেখুন ভিডিও প্রতিবেদনে :

রোকন উদ্দিন