নাটোরে বিএনপি, আ. লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে নাটোরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও আওয়ামী লীগ।
আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সদর থানা বিএনপির নেতারা অভিযোগ করেন, বিএনপি প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনীকাজে বাধা দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা ও সদর থানা বিএনপির নেতা এবং চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে সদর থানা কমিটি। আওয়ামী লীগের নেতারা বিএনপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি।
সংবাদ সম্মেলনে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
আগামী ২৩ এপ্রিল নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হালিম খান, নাটোর