ভৈরব কয়লাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি
কিশোরগঞ্জের ভৈরব কয়লাবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাবেক সভাপতি মজনু সওদাগর হাসান সভাপতি ও মো. আলী রেজা খান ফাহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আশরাফ উদ্দিন মুকুল, সহসম্পাদক মো. লিটন মিয়া, কোষাধ্যক্ষ মো. জজ মিয়া, সদস্য মো. আলী কাউসার ও মো. জাহাঙ্গীর আলম। এর আগে সহসভাপতি পদে মো. মনিরুল ইসলাম জুয়েল ও প্রচার সম্পাদক পদে মো. মজিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তিন বছর মেয়াদি কমিটির প্রতিনিধিদের নির্বাচিত করতে আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সংগঠনের মেঘনা ফেরিঘাটের কার্যালয়ে ভোট গ্রহণকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। নির্বাচনকে ঘিরে সকাল থেকে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে যায় পুরাতন মেঘনা ফেরিঘাটে কয়লাবাজারসহ আশপাশের এলাকা।
ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা মো. হাসান মিয়া, মো. ইকবাল মিয়া, মো. হান্নান মিয়াকে নিয়ে গঠিত তিন সদস্যের নির্বাচন পরিচালনাকারী প্যানেল নির্বাচনী ফল ঘোষণা করে।

মোস্তাফিজ আমিন, ভৈরব