আশুগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুগঞ্জের আড়াইসিধা দক্ষিণপাড়া গ্রামে গ্যাসের পাঁচটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
আশুগঞ্জের আড়াইসিধা দক্ষিণ পাড়া গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গ্যাসের পাঁচটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়সার এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বাখরাবাদ গ্যাস বিতরণ কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. আবু জাফর ও আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ গ্রাহকদের কাউকে পাওয়া যায়নি।
মো. আবু জাফর জানান, আশুগঞ্জের আড়াইসিধা গ্রামে ৪০টি অবৈধ আবাসিক সংযোগ শনাক্ত করা হয়েছে। পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।

আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ