এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় আমির হামজার গাড়ি। পাশাপাশি হামলা চালানো হয় গণঅধিকার পরিষদের অফিস এবং ওই সংগঠনের জেলা শাখার সভাপতির নিজস্ব কার্যালয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।আজ শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,...