Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ১১:৫৩, ১৪ আগস্ট ২০২৩
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ১১:৫৩, ১৪ আগস্ট ২০২৩
আরও খবর
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
নির্বাচনি সরঞ্জাম বহনকারী গাড়ি চালকদের বিক্ষোভ
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
জনতার মুখোমুখি চাঁদপুর-৩ আসনের পাঁচ প্রার্থী

অবৈধ সার্ভিস বন্ধের দাবিতে ঢাকা-চাঁদপুর বাস চলাচল বন্ধ

শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ১১:৫৩, ১৪ আগস্ট ২০২৩
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৫০, ১৪ আগস্ট ২০২৩
আপডেট: ১১:৫৩, ১৪ আগস্ট ২০২৩
অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে আজ সোমবার চাঁদপুর বাসস্ট্যান্ড টার্মিনালে বিক্ষোভ করেন পদ্মা বাসের চালক ও শ্রমিকরা। ছবি : এনটিভি

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে চাঁদপুরে ঢাকা-চাঁদপুর বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) ভোর থেকে চাঁদপুর বাসস্ট্যান্ড টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন চালকরা। এ ছাড়া, সব অবৈধ বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেন পদ্মা বাস সার্ভিসের চালক ও শ্রমিকরা।

অন্যদিকে, হঠাৎ পদ্মা বাস সার্ভিসের কর্মবিরতির কারণে অনেক যাত্রী বাসস্ট্যান্ডে দুর্ভোগে পড়েন। বাস না পেয়ে সব যাত্রীকে বিকল্প বাহনে ঢাকায় পৌঁছাতে হচ্ছে।

পদ্মা বাস সার্ভিসের চালক আব্দুল আজিজ ঢালী বলেন, ‘সড়কে অবৈধ যানবাহনের কারণে আমরা বাসচালকরা ক্ষতিগ্রস্ত। ফিটনেসবিহীন অবৈধ বাস চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আর ওই সব বাস চলাচলের কারণে তার খেসারত আমাদের দিতে হচ্ছে। ঢাকা-চাঁদপুর রুটে এসব অবৈধ বাস চলাচল বন্ধ না করলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’

আব্দুল আজিজ ঢালী বলেন, ‘পদ্মা বাস অত্যন্ত সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আসছে। কিন্তু আমাদের সেই সুনাম ক্ষুণ্ন করছে কিছু অবৈধ বাস ব্যবসায়ীরা। পদ্মা বাস সার্ভিস  ঢাকা-চাঁদপুর রুটের একমাত্র বাস সার্ভিস। অবৈধ বাস সার্ভিসের বিষয়ে মালিকপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে তারা পার পেয়ে যাচ্ছে। বাইরের বাসগুলো অবৈধভাবে কাউন্টার দিয়ে আমাদের সমস্যায় ফেলছে। আমরা সহসাই এর থেকে প্রতিকার চাই।’

এ সময় বাস চালক আব্দুল আজিজ ঢালী, মো. স্বপন ভূঁইয়া, আলাউদ্দিন, শুক্কুর ভুইঞা, রহমতুল্লাহ লিটন, সুমন, মো. বিল্লাল হোসেন, মুজাম্মেল, দেলু, মাসুদসহ বাসের অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বাস ধর্মঘট চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: বাস ধর্মঘট

১৮ ডিসেম্বর ২০২৫
বাস ধর্মঘট, কুমিল্লায় ভোগান্তিতে যাত্রীরা
১০ এপ্রিল ২০২৩
শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়ায় বাস ধর্মঘট অব্যাহত
০৯ এপ্রিল ২০২৩
কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে তৃতীয় দিনের বাস ধর্মঘট চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
  2. ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
  3. বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  4. নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
  5. তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
  6. মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x