Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৬:৪০, ৩১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৪
আদালত প্রতিবেদক
১৬:৪০, ৩১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৪
আরও খবর
ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
চবির ছাত্রাবাসে হঠাৎ অজ্ঞান শিক্ষার্থী, হাসপাতালে মৃত ঘোষণা
বাড়িতে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
পুলিশি হেফাজতে মৃত্যু

বংশাল থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ডিবিকে তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক
১৬:৪০, ৩১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৪
আদালত প্রতিবেদক
১৬:৪০, ৩১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৪
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এনটিভির ফাইল ছবি

পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগে বংশাল থানার পরিদর্শক (নিরস্ত্র) মাইনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  আজ বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন, ‘গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) আদালতে মামলাটি করেন নিহত যুবক ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপী। ওদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে। পরে মামলাটি আজ আদেশের জন্য রাখেন। এরপরে আজ বিকেলে বিচারক মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ২৮ মার্চ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

পিপি আরও বলেন, মামলায় অন্য আসামিরা হলেন—বংশাল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক, আবু সালেহ, মাসুদ রানা ও বুলবুল আহমেদ।

মামলার আরজি থেকে জানা গেছে, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর লালবাগের খাজা দেওয়ান সিং লেনের বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হন ফারুক হোসেন। এক ঘণ্টা পর তার স্ত্রী হ্যাপীকে ফোন দিয়ে জানান, তাকে সন্দেহজনকভাবে কায়েতটুলী ফাঁড়ির কয়েকজন পুলিশ আটকে রেখে নির্যাতন করছে। এই খবর পেয়ে দুই বছরের সন্তানকে কোলে নিয়ে হ্যাপী সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, ফারুককে পুলিশ সদস্যরা মারধর করে আটকে রেখেছে।

আরজিতে আরও বলা হয়, হ্যাপী সেখানে উপস্থিত এসআই ইমদাদুল হক, মাসুদ রানা, বুলবুল আহমেদসহ অন্যদের পা ধরে তার স্বামীকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। তখন ইমদাদুল হক তাকে বলেন, ফারুক অনেক বড় ক্রিমিনাল। তাদের গালিগালাজ করেছে। এমনিতে ছাড়া যাবে না। ওকে ছাড়তে হলে এক লাখ টাকা লাগবে। তখন হ্যাপী জানান, তার স্বামী সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের ব্যক্তিগত দেহরক্ষী। আগে বডি বিল্ডার ছিলেন, মিস্টার বাংলাদেশ হয়েছিলেন। তিনটি ছোট সন্তান, ফারুকের ইনকামেই সংসার চলে। তাকে ছেড়ে দিন। পরে এক লাখ থেকে কমিয়ে পুলিশ সদস্যরা ৫০ হাজার টাকা দাবি করে। এ ছাড়া হ্যাপীকে অশালীন প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় আসামিরা ফারুককে আরও মারধর করে। আসামিরা দাবি করে, ফারুক মাদক ব্যবসায়ী। তারা কিছু করতে পারবে না। তাদের বড় স্যার জানেন কী করবেন। এর কিছুক্ষণ পর ফারুককে মোটরসাইকেলে করে বংশাল থানার দিকে নিয়ে যায়।

আরজিতে আরও বলা হয়, হ্যাপী তখন মাইনুল হোসেনের হাত-পা ধরে আকুতি মিনতি করে স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু তাতে কোনো কাজ হয় না। তাকে পরদিন সিএমএম আদালতে যোগাযোগ করতে বলেন। পরদিন হ্যাপী কোর্টে যান স্বামীর খবর নিতে। সেখানে স্বামীর সাক্ষাৎ পান। মারধরের কথা স্ত্রীকে জানান ফারুক। তার কিছু হলে আদালতে বিচার চাইতে বলেন। ফারুকের বিরুদ্ধে ১৫০ গ্রাম গাঁজার মামলা দেওয়া হয়েছে বলে জানতে পারেন হ্যাপী। এদিন বিকেলের দিকে তিনি বাসায় ফিরে যান।

১৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তি হ্যাপীকে জানান, ফারুক মারা গেছেন। হাসপাতালের মর্গে গিয়ে তিনি স্বামীর মরদেহ দেখতে পান। ফারুকের গলায়, বুকে, পিঠে আঘাতের চিহ্ন দেখতে পান।

আদালত মামলা মৃত্যু
২৯ মার্চ ২০২৬
সরকারি খরচে ১৪ লাখ ১৯ হাজার জনকে আইনি সহায়তা
১০ মার্চ ২০২৬
ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
১০ মার্চ ২০২৬
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৯৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
০৭ মার্চ ২০২৬
লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
১৯ জানুয়ারি ২০২৬
সাবেক সংসদ সদস্য মুকুলের আয়কর নথি জব্দের আদেশ
১৯ জানুয়ারি ২০২৬
হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মুনিরের আয়কর নথি জব্দের নির্দেশ
১৯ জানুয়ারি ২০২৬
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
০৭ জানুয়ারি ২০২৬
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
০১ জানুয়ারি ২০২৬
বিপ্লব কুমার ও স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
১৫ ডিসেম্বর ২০২৫
ইমরান হত্যা : যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ফের রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
  2. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
  3. সুন্দরবনে দস্যু দমন ও অপরাধ নির্মূলে কোস্ট গার্ডের অভিযান
  4. রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  5. সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু
  6. চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x