Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রায়হান পলাশ
২০:৩৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২০:৩৮, ০৫ আগস্ট ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২০:৩৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২০:৩৮, ০৫ আগস্ট ২০২৪
আরও খবর
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
বাংলাদেশ ব্যাংক থেকে সাদিক আহমেদের পদত্যাগ
দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
আবারও কেন আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ

আতঙ্ক পরিণত হলো আনন্দে, লাঠিসোটা ফেলে দিলেন জনতা

মাসুদ রায়হান পলাশ
২০:৩৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২০:৩৮, ০৫ আগস্ট ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২০:৩৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২০:৩৮, ০৫ আগস্ট ২০২৪
শেখ হাসিনার পলায়নে লাঠিসোটা ফেলে দিলেন উচ্ছ্বসিত জনতা। ছবি : এনটিভি

ঐতিহাসিক ৫ আগস্ট। দুপুর ১২টা। তখনও শাহবাগ মোড়ে সর্বোচ্চ ৫০০ জন আন্দোলনকারীর অবস্থান। সবার চোখে-মুখে আতঙ্ক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাঁজোয়াযানসহ সেনা সদস্যদের অবস্থান। শাহবাগের দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি, গণমাধ্যমকর্মী বা তাঁদের স্টিকারযুক্ত গাড়িও না।

পরিবাগ মোড়ের গলির মধ্য দিয়ে শাহবাগ মোড়ে পৌঁছায় আমরা। খন সেখানে সর্বোচ্চ ৫০০ জন আন্দোলনকারীর অবস্থান। এর ঠিক মিনিট পাঁচেক পর ওই গলি দিয়ে বের হয়ে অন্তত ১০০ আন্দোলনকারী শাহবাগ মোড়ে পৌঁছে। ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা। সেই সংখ্যা গিয়ে ঠেকে হাজার দুয়েকে।

সময় দুপুর দেড়টা। হঠাৎ চোখ আটকে গেল একটি বিশাল মিছিলে। স্লোগানে স্লোগানে মিছিলটি ওই পথ দিয়েই এলো, যে পথ এতোক্ষণ সেনাবাহিনীর সদস্যরা আটকে রেখেছিলেন।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষের লম্বা মিছিল। এ যেন জনস্রোত! তাকিয়ে মিছিলেন শেষটা দেখার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এই শুরু! এভাবে বিক্ষুব্ধ মানুষ হুড়োহুড়ি করে ঢুকতে থাকে শাহবাগের দিকে। অধিকাংশের হাতে লাঠিসোঁটা।

সে সময় এক সেনা সদস্যকে মাইকে বলতে শোনা গেল, ‘আমরা আপনাদের গুলি করতে এখানে দাঁড়াইনি। আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আপনারা কেউ ভাঙচুর করবেন না। আমরা আপনাদের পাশে আছি।’

সময় দুপুর ২টা। একইভাবে হাজার হাজার আন্দোলনকারী যাচ্ছে শাহবাগের দিকে। শাহবাগের আকাশ-বাতাস তখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত। এমন এক সময় ওই সেনা সদস্য আবার মাইকে ঘোষণা দিতে থাকেন, ‘আপনাদের হাতে থাকা সব লাঠিসোটা এখানে রেখে যান। আমরা আপনাদের নিরাপত্তা দেব। আপনারা চিন্তা করবেন না।’

সেনা সদস্যের এ ঘোষণা সবাই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।  অধিকাংশ আন্দোলনকারী একে একে লাঠিসোটা রাখা শুরু করেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। ওই সেনা সদস্য মাইকে ঘোষণা দিতে থাকেন, ‘লাঠিসোটা রেখে ভেতরে যান সবাই।’

একটু বাদে সেখানেও যেন জনস্রোত বয়ে যায়। যার হাতে যে ধরনের লাঠি ছিল, সবাই রেখে ভেতরে যেতে থাকেন। সেনাবাহিনীর প্রশংসা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই রাখা লাঠিতে লাঠিতে ভরে ওঠে ওই মোড়।

পৌনে ৩টা। তখনও মানুষের চোখে-মুখে আতঙ্ক। এ সময় অন্তত ১০ জন আন্দোলনকারী এ প্রতিবেদকের কাছে জানতে চান, ‘স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করছে? সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে?’ এরপর ৩টা ১০ মিনিটের দিকে মোটামুটি আন্দোলনকারী নিশ্চিত হয়ে যান, ক্ষমতা ছেড়ে দেশের বাইরে পালিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। ইতিমধ্যে লাখ লাখ আন্দোলনকারী সামিল হয়েছেন শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়।

এরপর থেকে ওই লাখ লাখ আন্দোলনকারী যাত্রা শুরু করেন গণভবনের অভিমুখে। বিশাল মিছিল। এ মিছিল শেষ হয়েছে গণভবনে গিয়ে। এমন দৃশ্য দেখা মেলা ভার। এরপর গণভবনমুখী এ যাত্রা চলতে থাকে বিকেল ৬টা পর্যন্ত।

পদত্যাগ কোটাবিরোধী
০৯ আগস্ট ২০২৪
বশেফমুবিপ্রবির নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
০৯ আগস্ট ২০২৪
হাবিপ্রবির ভিসি-রেজিস্ট্রারের পদত্যাগ
০৮ আগস্ট ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ
০৮ আগস্ট ২০২৪
বিক্ষোভে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগসহ শাস্তির দাবি
০৬ আগস্ট ২০২৪
কারামুক্ত হলেন ব্যাবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন
০৬ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে যুবলীগনেতাসহ নিহত ৩, ভাঙচুর-লুটপাট 
০৬ আগস্ট ২০২৪
দেশের থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার
০৬ আগস্ট ২০২৪
বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে
০৬ আগস্ট ২০২৪
জাতীয় সংসদ ভবন পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা
০৬ আগস্ট ২০২৪
নগরীর শৃঙ্খলা-পরিচ্ছন্নতায় ব্যস্ত শিক্ষার্থীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x