Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
আরও খবর
রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
আধিপত্য বিস্তার নিয়ে হামলায় নিহত ১, বাড়িঘর ভাঙচুর-লুটপাট
আমিরাতে নিহত প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮৬
গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ

সাভারে নিহত বেড়ে ২৫

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:১৫, ০৫ আগস্ট ২০২৪
সাভারে আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

সাভারে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের উপর্যুপরি গুলিতে আজ সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টা পর্যন্ত নিহতের সংঘ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গেছেন সাংবাদিক, শিক্ষার্থীসহ দেড় শতাধিক মানুষ। অন্যদিকে, ধামরাই থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিকেলে থানা থেকে পুলিশ কর্মকর্তারা পালিয়ে গেলে থানার সামনে বিভিন্ন যানবাহন ও ভবনে আগুন দেওয়া হয়। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

নিহতদের মধ্যে আটজন এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়জন গণস্বাস্থ্য হাসপাতাল, তিনজন সাভার নারী ও শিশু হাসপাতাল, দুজন হাবিব ক্লিনিক, একজন হ্যাপি ক্লিনিক এবং বাকি পাঁচজন ঘটনাস্থলে মারা যান বলে জানা গেছে। তবে সবার নাম পরিচয় জানা যায়নি। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, সাভার থানার দিকে অগ্রসরমান হাজারও জনতার মিছিলে পুলিশ উপর্যুপরি গুলি ছোঁড়ায় বেড়েই চলেছে নিহতদের সংখ্যা। সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আশুলিয়া থানার বাইপাইল থেকে সাভার থানা রোড পর্যন্ত। উন্মুক্ত জনতা আশুলিয়া থানার দিকে অগ্রসর হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেখানেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী রমজানসহ (৪০) দুজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে আন্দোলনকারীরা ঢাকার দিকে অগ্রসর হলে সাভার বাজারে বাসস্ট্যান্ডে সূচনা হয় সংঘর্ষের। তার আগে পরিস্থিতির বাছ বিচার না করেই কারফিউ ভঙ্গ করে বাইরে কেন? এই অপরাধে নির্বিচারে গুলি ছোঁড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিবুন্নবীসহ অর্ধশতাধিক। এদের মধ্যে এক তরুণীসহ আটজনের মৃত্যু হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

একপর্যায়ে পুলিশ পিছু হটলে বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করে। এ সময় আত্মরক্ষায় পুলিশ থানা রোডের পুলিশ হাউজিংয়ের বহুতল ভবনে আশ্রয় নিলে জনতা তাদের ঘিরে ফেলে। জনতাকে লক্ষ্য করে ভবনের ওপর থেকে গুলি ছোঁড়া হলে গুলির মুখেই জনতা ওই ভবনে উঠে পড়ে। এ সময় গুলিতে মারা যান আরও পাঁচজন। জনতার আরেকটি অংশ থানার অভিমুখে অগ্রসর হলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

থানায় আক্রান্ত একাধিক পুলিশ সদস্য জানান, সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেটা না পেয়ে এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে একটি ট্রাকে করে পালিয়ে যান সাভার মডেল থানার কর্মকর্তারা।

এদিকে, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুবলীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ সভাপতি নিজাম উদ্দিন আহমেদ টিপুর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহত সাভার পুলিশ কোটাবিরোধী

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

৭ ঘন্টা আগে
আধিপত্য বিস্তার নিয়ে হামলায় নিহত ১, বাড়িঘর ভাঙচুর-লুটপাট
০৯ মার্চ ২০২৬
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর বাচ্চু মিয়া নিহত
০৯ মার্চ ২০২৬
স্ত্রীর সঙ্গে কথা বলার পরই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ, বাড়িতে শোকের মাতম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
  2. আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
  3. আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  5. গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
  6. এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x