Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১১:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১১:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
শপিং ব্যাগে নবজাতকের মরদেহ
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
ঘুষখোর পুলিশদের নাম বললেন এমপি হাসনাত
প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার হলো স্কুলছাত্র

আশুলিয়ায় ভ্যানে দেহের স্তূপ : শনাক্ত হলো আরও দুই পুলিশ কর্মকর্তা

জাহিদুর রহমান
১১:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১১:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
ভাইরাল হওয়া ফুটেজ থেকে নেওয়া ছবি।

আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর ছাত্র-জনতার মরদেহ গুনে গুনে ভ্যানে স্তূপ করা ও পরে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকা আরও দুই পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে। এরা হলেন—আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল হাসান ও সহকারি উপপরিদর্শক বিশ্বজিৎ।

এর আগে ঘটনাস্থলে থাকা পুলিশের ভেস্ট পরা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে শনাক্ত করা হয়।

পৈশাচিক এই ঘটনার সময় ইউনিট কমান্ডারের দায়িত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির ঘনিষ্ঠ বন্ধু পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২৯ ব্যাচের কর্মকর্তা আব্দুল্লাহিল কাফী ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ। এদের মধ্যে সম্প্রতি এ এফ এম সায়েদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। ভিডিও প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। যে কারণে কার্যত অচল হয়ে পড়েছে আশুলিয়া থানার নিয়মিত কার্যক্রম।

স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পালিয়ে দেশ ছাড়ার পর ৫ আগস্ট  বিকেলে ছাত্র জনতা বিজয় উল্লাস নিয়ে থানার দিকে আসে। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটে নির্মম গণহত্যা। এরপর লাশ পুড়িয়ে দেওয়ার মত পৈশাচিক কাজ করে তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপ ভাইরাল হলে ভ্যানে লাশের স্তূপে থাকা ব্রাজিলের জার্সি দেখে স্বামী আবুল হোসেনকে শনাক্ত করেন গার্মেন্টসকর্মী লাকি আক্তার।

আরও পড়ুন : আশুলিয়ায় মরদেহের স্তূপের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক মিনিটি ১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের ওপর ছয় থেকে সাতজনের নিস্তেজ দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে রাখা। সেই স্তূপের ওপর আরেকটি দেহ চ্যাংদোলা করে তুলছিলেন দুজন। তাদের মধ্যে ভিডিওতে পুলিশের হেলমেট ও ভেস্ট পড়া একজনকে প্রথমে শনাক্ত করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে দিয়েই মূলত ঘটনাস্থল শনাক্ত করা হয়। তারপরে একে একে বেরিয়ে আসতে থাকে সেই দিনে পুলিশের নির্মমতার নানা চিত্র। ওই গণহত্যার ঘটনা তদন্তে ইতিমধ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। কমিটির প্রধান করা হয়েছে এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজিদুর রহমানকে। তিনি জানান, জড়িতদের অনেককেইশসনাক্ত করা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চলছে।

আরও পড়ুন : গুলিতে হত্যার পর সেই ইয়ামিনকে ‘দুষ্কৃতকারী’ বলে মামলা সাজায় পুলিশ

এ প্রসঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ‘কার নির্দেশে এমন নৃশংস ঘটনা এবং পরে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই করবেন। আমার বিশ্বাস শুধু আরাফাত, বিশ্বজিৎ কিংবা হাসান নয় পূর্ণাঙ্গ তদন্তের মধ্য দিয়ে সব দোষীর নামই উঠে আসবে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আমরা ছাড় দেব না। বিভাগীয় তদন্তের মাধ্যমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মরদেহ ভ্যানে দেহের স্তূপ পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আশুলিয়া সাভার
১২ নভেম্বর ২০২৫
শ্বশুরবাড়ি থেকে জামাতা-নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
৩০ অক্টোবর ২০২৫
সাভারে শ্রীলংকার নাগরিকের মরদেহ উদ্ধার
০৩ অক্টোবর ২০২৫
বান্দরবানে মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
০১ সেপ্টেম্বর ২০২৫
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
১৮ মে ২০২৫
নিখোঁজের পরদিন সীতাকুণ্ড সৈকতে মিলল যুবকের মরদেহ
২০ মার্চ ২০২৫
নিখোঁজের ৩ দিন পর দুই যুবকের মরদেহ উদ্ধার
০৯ জানুয়ারি ২০২৫
৪ বছর ধরে মর্গে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
০৭ জানুয়ারি ২০২৫
যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৪
বাসাবো ফুটওভার ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
০১ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় মরদেহের স্তূপের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x