Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
ফেনীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
জাতীয় সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত
ঈদের দ্বিতীয় দিনে তিন জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

ওরা মাসুদকে বাঁচাতে দেয়নি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
মো. সরওয়ার জাহান মাসুদ। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

সেদিন ক্যালেন্ডারে ছিল আগস্টের ৪। ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ফেনী কলেজের শিক্ষার্থী সরওয়ার জাহান মাসুদ (২১)। তাকে উদ্ধার করে প্রাণ বাঁচাতে হাসপাতাল নিতে চাইলে বাধা দেয় আওয়ামী লীগ দলীয় লোকজন। বুকে দুটি ও হাতে একটি গুলি লেগে ঝাঁঝরা হয়ে যাওয়া মাসুদকে বহন করা গাড়ি থামিয়ে মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সে তো রাজাকার। রাজাকার মরলে কিছু হয় না।’

দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর ইউনিয়নের মীর বাড়ির দুবাই প্রবাসী শাহজাহান টিপুর ছেলে মাসুদ। গুলি লেগে ৪ আগস্ট পড়েছিলেন মহিপাল সার্কিট হাউজ রোডে। তখনও প্রাণে বেঁচেছিলেন তিনি। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে তার ছোট ভাই মাসুম আল সামীর।

সামীর বলেন, সেদিন ভাইয়া আমার আগে আন্দোলনে অংশ নিতে মহিপালে যায়। আমি পরে গিয়ে তার সঙ্গে দেখা করি। মহিপাল ফ্লাইওভারের ওপরে উঠি, ভাইয়া নিচে ছিল। ওদিন দুপুরের দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত চারদিক ঘেরাও করে গুলি করতে থাকে। ভাইয়ার বুকে দুটি ও হাতে একটি গুলি লাগে। গুলির আওয়াজ শুনে ভাইয়াকে ফোন দিচ্ছিলাম। কিন্তু ধরছিল না। পরে একজন ফোন ধরে বলেন, ভাইয়া গুলিবিদ্ধ হয়েছেন। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন।

ঘটনার নির্মমতার কথা উল্লেখ করে সামির বলেন, শুনে তাৎক্ষণিক আমি এবং আরও কয়েকজন মিলে ভাইয়াকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু পথিমধ্যে দাগনভূঞার বেকের বাজার এলাকায় মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লা আল মামুন ও যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা গাড়ি থামিয়ে দেন। এ খবর বাড়িতে জানানোর পর আত্মীয়-স্বজনরা এলে তাদেরও মারধর করা হয়। আমি অনেক অনুরোধ করার পর তাকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে সামির আরও বলেন, মৃত ঘোষণার পর লাশ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, সেখান থেকে দ্রুত বাড়িতে নিতে চাইলেও বাড়ি নিতে বাধা দেওয়া হয়। আমাকে রানীরহাট বাজার এলাকায় আবারও মারধর করে ওরা। পরে রাত ১টায় ভাইয়ার লাশ বুঝে পেলে রাতের মধ্যেই লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়।

সামীরের অভিযোগ, আন্দোলনের শুরু থেকেই ভাইয়া সক্রিয় ছিলেন। ফেসবুকে লিখতেন, এ সরকারের পতন খুব নিকটে। আমাকেও সাহস দিতেন। আব্বু আমাদের নিষেধ করলেও দুই ভাই মিলে বের হয়ে যেতাম। সেদিন সকালে আম্মুর সাথে পারিবারিক একটা বিষয়ে ভাইয়ার কথা হয়। পরে আব্বুর অজান্তে আন্দোলনে অংশ নিতে চলে যায়। ভাইয়াকে শুরু থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করবে বলে হুমকি দিত। আলী হায়দার নামে এনায়েতপুরের এক ছাত্রলীগকর্মী ভাইয়াকে মারধর করলেও তাকে আসামি করা হয়নি কারণ, তার ভাইও অন্য একটি রাজনৈতিক দলের নেতা।

মাসুদের ফুফাত ভাই মো. মোশারফ হোসেন জানান, গুলিবিদ্ধ মাসুদকে হাসপাতালে নেওয়ার পথে আওয়ামী লীগের লোকজন বাধা দেয়। প্রত্যেকের মোবাইলে ফেসবুক প্রোফাইল লাল কি না, চেক করে দেখে।

সামীর বলেন, ‘আমার ভাই বেঁচে ছিল, সময়মত হাসপাতালে নিয়ে যেতে পারলে সে প্রাণে বেঁচে যেত। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পথে গাড়ি থামিয়ে আমাদের বাধা দিয়েছিল। সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। মাসুদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘সে তো রাজাকার। রাজাকার মরলে কিছু হয় না।’

ছেলে হারানোর বেদনা ভুলতে পারছেন না মাসুদের মা বিবি কুলসুম। ছেলের শোকে এখনও আহাজারি করছেন তিনি। বিবি কুলসুম বলেন, আমার ছেলে মানুষের জন্য কাজ করত। সামাজিক কাজে যুক্ত থেকে মানুষের উপকারে ব্যস্ত থাকত। তারা আমার ছেলেকে মেরে ফেলল! বাবার সঙ্গে বিদেশে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেল।

মাসুদের মা বিবি কুলসুম বাদী হয়ে ফেনী-২ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ১৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মো. সরওয়ার জাহান মাসুদ পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড়। তিনি ফেনী সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ২০২০ সালে সিলোনিয়া হাইস্কুল থেকে এসএসসি ও পরে ২০২২ সালে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন মাসুদ। মাসুদের মেজ ভাই মাসুম আল সামির সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণিতে ও ছোট ভাই সাইম সুলতান পড়ছে মাদ্রাসায়।

অন্তর্বর্তী সরকার ফেনী

সংশ্লিষ্ট সংবাদ: অন্তর্বর্তী সরকার

২০ ফেব্রুয়ারি ২০২৬
সবচেয়ে খারাপ রিক্রুটতো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস : খালেদ মুহিউদ্দীন
১২ ফেব্রুয়ারি ২০২৬
উপদেষ্টারা কো কোথায় ভোট দেবেন
০৬ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টির সঙ্গে জমিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড, অবাক এলাকাবাসী
  2. কুমিল্লায় দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদনে মিলল ১১ জনের গাফিলতি
  3. জ্বালানি সংকট রুখতে ১৭ পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ
  4. সকালে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  5. বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  6. ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x