Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:৫০, ০১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৯, ০১ জানুয়ারি ২০২৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:৫০, ০১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৯, ০১ জানুয়ারি ২০২৫
আরও খবর
১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ময়মনসিংহের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন
পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
স্কুলছাত্রীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক গ্রেপ্তার
ভারি বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া অফিসের, ভূমিধসের শঙ্কা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে

ডিআইজি অফিসে হাঙ্গামার ভিডিও ভাইরাল

আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:৫০, ০১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৯, ০১ জানুয়ারি ২০২৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:৫০, ০১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৯, ০১ জানুয়ারি ২০২৫
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে একদল শিক্ষার্থীর হাঙ্গামা। ছবি : ভাইরাল ভিডিও থেকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে একদল শিক্ষার্থীর ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে হাঙ্গামার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৬ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।

আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে মোহিত উর রহমান শান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেন, ‘আমাদের ময়মনসিংহের DIG সাহেবের সাথে মেধাবিদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।’

ঘটনাটি ঘটেছে ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে। সেই ভিডিওতে শোনা যায়, শিক্ষার্থীরা ডিআইজিকে প্রশ্ন করছেন তিনি প্রতি সপ্তাহে কেন বাড়িতে যান। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগনেতাদের নিয়ে বৈঠক করেছেন আর বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহে নিহত রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার আসামিরা কেন ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ডিআইজি ড. আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বাদানুবাদ।

এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ছাত্রদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আর একজন পলাতক সংসদ সদস্যের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ পাওয়ায় এটি প্রমাণ হয় যে ঘটনাটি পরিকল্পিত। যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনি বা তারা পুলিশ প্রশাসনকে হেয় করতেই এটি করেছেন। ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন।

ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি কয়েকদিন হলো। সব বিষয়েই আমি এখনও অবগত নই। ছাত্রদের এমন আচরণ আমাদের কারোরই  কাম্য নয়। একজন ছাত্র বলেছেন, তার এক আত্মীয় কমিশনার। তাকে কেন গ্রেপ্তার করা হলো? আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে দেখা যায় তিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাই পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। বিষয়টি ডিআইজি স্যার দেখছেন।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। যারা সেখানে গিয়েছিল তারা সবাই সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু ভাইয়ের অনুসারী।’

এ বিষয়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আসলে আমরা ছাত্ররা সবাই মিলে আন্দোলন করেছি। এক সঙ্গে চা খাই, আড্ডা দেই। আমরা সবাই ছাত্র। আমাদের কোনো কমিটি নেই। আমরা কেউ কারো না।

ময়মনসিংহ ভিডিও ভাইরাল ডিআইজি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
০৬ ফেব্রুয়ারি ২০২৬
চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার
২৯ জানুয়ারি ২০২৬
ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : ফারুক
২২ জানুয়ারি ২০২৬
গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ
১৯ জানুয়ারি ২০২৬
ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধু নিহত
১৩ জানুয়ারি ২০২৬
৫ পুলিশকে আহত করে আসামি ছিনতাই
০৮ জানুয়ারি ২০২৬
দিপু দাস হত্যা : লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার
০৬ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে ৬৬ জনের মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ২৮ প্রার্থী
০৩ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২৩ জনের বৈধতা
২৯ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ১১ আসনে মনোনয়নপত্র জমা ৯৪ প্রার্থীর
২৭ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন নিয়ে বিক্ষোভ, ময়মনসিংহে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
  3. ৮০ কি.মি বেগে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড হতে পারে যেসব বিভাগ
  4. পারিবারিক কবরস্থানে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের দাফন সম্পন্ন
  5. সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন : মির্জা ফখরুল
  6. আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x