Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সঞ্জিব দাস, ফরিদপুর
১৮:৫৫, ০৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৬ জানুয়ারি ২০২৫
সঞ্জিব দাস, ফরিদপুর
১৮:৫৫, ০৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৬ জানুয়ারি ২০২৫
আরও খবর
রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক যুবক
বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক পলাতক
বরশিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির
যে কারণে সংসদে ক্ষোভ জানালেন হাসনাত

নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মাটিতে হবে না : হাসনাত আব্দুল্লাহ 

সঞ্জিব দাস, ফরিদপুর
১৮:৫৫, ০৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৬ জানুয়ারি ২০২৫
সঞ্জিব দাস, ফরিদপুর
১৮:৫৫, ০৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৬ জানুয়ারি ২০২৫
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হাসনাত আব্দুল্লাহ, সার্জিসসহ কেন্দ্রীয় নেতারা। ছবি : এনটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। 

আজ সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগে ঢাকার মসনদে কে বসবে তা নির্ধারণ হতো দিল্লি থেকে। এখন থেকে ঢাকার মসনদে কে বসবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। আপনারা কেউ দিল্লিমুখী না হয়ে দেশমুখী হন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন থেকে হবে চোখে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে। ‌

ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লবের ঘোষণায় জন-আকাঙ্ক্ষার অন্তর্ভুক্তির লক্ষ্যে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সমাবেশের আয়োজন করে। 

এর আগে বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দল্লাহ, সারজিস আলম, হাসিবুল ইসলামসহ ছাত্রনেতারা। 

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই সরকার ৮ আগস্ট ক্ষমতা নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বিচার কিন্তু আমরা দেখতে পাইনি। ২০০৯ সালে পিলখানার যে হত্যাকাণ্ড সে হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। ২০১৪ সালের স্বপ্না হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যে কারচুপির নির্বাচন হয়েছিল সে নির্বাচনের কোনো বিচার এ পর্যন্ত হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই—এই সব বিচার অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে।

এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকেই মেনে নিতে পারেনি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, কদিন পরপর বিচার বিভাগে ক্লু করা হয়, আনসারে বিদ্রোহ হয়, পুলিশে ক্লু করা হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা আপনাদের বলতে চাই, আপনারা রিয়েলিটি মেনে নেন। আপনাদের খুনি শেখ হাসিনা কোনো দিনই বাংলাদেশের মাটিতে ফিরবে না। 

সমাবেশে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের সামনে সব শহীদ পরিবার রয়েছে। সেসব শহীদ পরিবারের বিচার নিশ্চিত করতে হবে। তারা বিচারের জন্য আর্তনাদ করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা অবশ্যই চট করে বাংলাদেশে আসবে, এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এরপর বিচারের কাঠগড়ায় থেকে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে। কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা আমাদের যে সিস্টেমগুলোকে ধ্বংস করেছে সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে হবে। আমাদের বাংলাদেশ কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে পররাষ্ট্র নীতি ঠিক করব। কোনো বড় রাষ্ট্র যদি আমাদের ছোট করে পররাষ্ট্র নীতি নির্ধারণ করার চেষ্টা করে আমরা সেই পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দিব। 

সমাবেশ আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, কাজী রিয়াজ, আশসেফা খাতুন, রিফাত রশিদ প্রমুখ।

সমাবেশের শুরুতে ফরিদপুরের নিহত আট শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়করা। 

জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল এসে যোগ দেয় সমাবেশে। সমাবেশের নিরাপত্তা বিধানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়।

হাসনাত আব্দুল্লাহ নতজানু পররাষ্ট্রনীতি ফরিদপুর
১৯ এপ্রিল ২০২৬
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম
০৯ এপ্রিল ২০২৬
মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল দমন কমিশন’ বললেন হাসনাত আব্দুল্লাহ
০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ
৩১ মার্চ ২০২৬
টেবিল চাপড়ে বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত
৩০ মার্চ ২০২৬
কোনো ভুল হয়ে থাকলে আমরা সংশোধন করতে প্রস্তুত : সংসদে হাসনাত
৩০ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের জন্য যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
২৯ মার্চ ২০২৬
নিয়মের বেড়াজালে আমাকে আটকে দেওয়া হয়
১৪ মার্চ ২০২৬
ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ
০৫ মার্চ ২০২৬
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
  2. ডিএনডি লেকে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
  3. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  4. অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেপ্তার
  5. আজ ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস
  6. আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x