Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ২০:১২, ০৭ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ২০:১২, ০৭ মে ২০২৫
আরও খবর
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে
এবারের সংসদ হবে জনকল্যাণমুখী ও গ্রহণযোগ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

সংস্কারের নামে সময় নষ্ট না করে নির্বাচন দিন : জয়নুল আবদিন ফারুক

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ২০:১২, ০৭ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ২০:১২, ০৭ মে ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক আজ বুধবার রাজধানীতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া

সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার (৭ মে) রাজধানীতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ এখনই নির্বাচন চায়। নির্বাচন আয়োজনে আর দেরি করা উচিত নয়, কারণ এখনই এটি প্রয়োজন।’

সংসদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ এবং জনগণের ওপর অবৈধ অস্ত্র ব্যবহারকারী আওয়ামী মাফিয়া শাসকদের গ্রেপ্তার এবং নির্বাচনের আগে তাদের বিচারের দাবিও জানান বিএনপির এই নেতা।

জাতীয় সংসদের বিরোধী দলের সাবেক প্রধান হুইপ ফারুক বলেন, সরকারের সংস্কার উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এমন কোনো সংস্কার কর্মসূচি গ্রহণ না করার আহ্বান জানান, যা ১/১১-এর মতো ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বিলম্বিত করতে পারে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একজন সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বর্ণনা করেন বিএনপির নেতা। তিনি ড. ইউনূসের প্রতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দয়া করে এর ব্যবস্থা করুন।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের জনগণ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের মাধ্যমে সংসদ গঠন করবে। জনগণ যদি তার দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব পরবর্তী সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘কোথাও, একটি দাবার খেলা চলছে এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান থেকে আপনাকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। আপনাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং আপনার উপদেষ্টাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বিএনপিনেতা ফারুক বলেন, ‘সংস্কার ও সংস্কার কমিশনের জন্যই সময় ব্যয় করা হচ্ছে। নির্বাচনের আসল উদ্দেশ্য ব্যাহত করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশপন্থি শক্তিগুলোকে ক্ষমতায় আনবে, যারা দেশের সমস্যা সমাধান করবে।’

মিয়ানমারের রাখাইনের জন্য একটি মানবিক করিডোর দেওয়ার সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টাকে তার অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা ও সরকার গঠনকারী দলের ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

নির্বাচন বিএনপি জয়নুল আবেদীন ফারুক
১১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে টানা চারদিনের সরকারি ছুটি শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি দায়িত্বে থাকবেন ৮ লাখ কর্মকর্তা : ইসি
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ২০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
০৮ ফেব্রুয়ারি ২০২৬
থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস : মালিক সমিতি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মহলে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবে ইসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x