Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
১৯:২০, ১৪ জুন ২০২৫
আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০২৫
নাসির আহমেদ, গাজীপুর
১৯:২০, ১৪ জুন ২০২৫
আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০২৫
আরও খবর
নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে মাঠে বিজিবি ও সেনাবাহিনী
‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’
কারখানার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪৫

নাসির আহমেদ, গাজীপুর
১৯:২০, ১৪ জুন ২০২৫
আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০২৫
নাসির আহমেদ, গাজীপুর
১৯:২০, ১৪ জুন ২০২৫
আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০২৫
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ডিজাইনটেক্স নীটওয়্যার ও বিবিএস ক্যাবল কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এসময় যৌথ বাহিনী ডিজাইনটেক্স নীটওয়্যার কারখানার শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন এবং ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ৪৫ জনকে আটক করে। আজ শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে উপজেলার বেরাইদেরচালা এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

ডিজাইনটেক্স নীটওয়্যার কারখানা পরিস্থিতি

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় ডিজাইনটেক্স নীটওয়্যার কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। গত ৪ জুন কারখানা কর্তৃপক্ষ ১০ জন শ্রমিককে মূল গেটে আটকে রেখে ছাঁটাই করে। ঈদের ছুটির পর আজ ১৪ জুন শনিবার সকালে কারখানা চালু হলে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা কারখানা মালিককে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন।

উত্তেজিত শ্রমিকদের শিল্প পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা বোঝানোর পরেও শ্রমিকেরা কারখানার গেট না খুললে একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌনে ১টায় কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের কারখানার বাইরে বের করে দেন। শ্রমিকরা কারখানার বাইরে বের হয়ে সেনাবাহিনী ও পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এতে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনী ৪৫ জন আন্দোলনকারী শ্রমিককে আটক করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিবিএস ক্যাবল কারখানায় শ্রমিক অসন্তোষ

এদিকে গাজীপুরের শ্রীপুরে ‘নিয়মবহির্ভূতভাবে’ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আজ শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস ক্যাবল নামের একটি কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করে নোটিশ দেয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে। এ জন্য আমরা সব শ্রমিক কর্মবিরতি পালন করছি। নিয়মবহির্ভূত এই আদেশ প্রত্যাহার করতে হবে।’

শ্রমিক লালু মিয়া বলেন, শ্রমিকদের ওপর এটা অবিচার করা হয়েছে। কারখানার শ্রমিকদের পক্ষে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কোনো শ্রমিক কাজে যোগদান করবেন না।’

বিবিএস ক্যাবল কারখানার ব্যবস্থাপক ফেরদৌস রহমান বলেন, সব নিয়ম মেনে বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করছি।

গাজীপুর শ্রমিক বিক্ষোভ কর্মী ছাঁটাই ধাওয়া-পাল্টাধাওয়া
১৪ জুন ২০২৬
গাজীপুরে ৩-৪টি  ‘টর্চার সেল’, অভিযোগ সরকারদলীয় সংসদ সদস্যের
০৭ জুন ২০২৬
সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু
০৪ জুন ২০২৬
গাজীপুরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
২৯ মে ২০২৬
গাজীপুরের সাফারি পার্কে উপচেপড়া ভিড়
২৪ মে ২০২৬
ঈদে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের ধীরগতি
২০ মে ২০২৬
কামতা গ্যাস ফিল্ডে কূপ খনন শুরু
১৯ মে ২০২৬
ভিসি নিয়োগ জটিলতায় অচল ডুয়েট
১৮ মে ২০২৬
নতুন ভিসি নিয়োগ বাতিলসহ ৩ দফা দাবিতে ডুয়েটে অচলাবস্থা
১৮ মে ২০২৬
অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে ‘গাউকে’র অভিযান
১৮ মে ২০২৬
ডুয়েটে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x