Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২০, ২০ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২০, ২০ আগস্ট ২০২৫
আরও খবর
অতি ভারি বর্ষণ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা বৃষ্টির প্রভাবে ঝিনাইদহে বেড়েছে শাকসবজির দাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২০, ২০ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২০, ২০ আগস্ট ২০২৫
ঝিনাইদহে বেড়েছে শাকসবজির দাম। ছবি : বাসস

প্রবল বৃষ্টিপাতে ঝিনাইদহে শাকসবজির উৎপাদন কমে গেছে। টানা বৃষ্টির কারণে অনেক ক্ষেতের সবজি নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় বাজারে বেড়েছে শাকসবজির দাম। যদিও গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে নতুন করে চারা রোপণ ও ফসল উৎপাদন সময়সাপেক্ষ। ফলে আগামী কয়েক সপ্তাহ বাজারে তরিতরকারির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শাকসবজির দাম চড়া অবস্থায় রয়েছে। বিশেষ করে জেলার ৬ উপজেলার শহরতলীর বাজারগুলোতে দাম লাগামহীনভাবে বেড়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে বিভিন্ন সবজির দাম গড়ে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।

জেলা শহরের নতুন হাটখোলা বাজার, আরাপপুর কাঁচাবাজার, ওয়াপদা গেট বাজার, ডাকবাংলা বাজার, নগরবাথান বাজারে দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি। এসব বাজারে খুচরা পর্যায়ে আলু প্রতিকেজি ২৫-৩০ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩৫-৪০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বেগুন ৮০-৯০ টাকা, আমড়া ৩০-৩৫ টাকা, করলা ৭৫-৮০ টাকা, ওঁল ৭৫-৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত সপ্তাহে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা থাকলেও চলতি সপ্তাহের শুরু থেকে মরিচের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। একইভাবে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা, রসুন ১০০ টাকা, শুকনা মরিচ ৪০০ টাকা, টমেটো ১২০ টাকা এবং শিম ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে সবজির দাম খুচরার তুলনায় গড়ে ৫ থেকে ৭ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সবজি চাষি আনিসুর রহমান জানান, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ১৫ দিনের মতো বৃষ্টি হয়েছে। ফলে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। নতুন করে জমি প্রস্তুত ও ফসল ফলাতে সময় লাগবে।

শৈলকূপার মদনডাঙা গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির দাম বাড়ছে। তবে যেসব কৃষকের ক্ষেত টিকে আছে, তারা ভালো দাম পাচ্ছেন।

সদর উপজেলার নগরবাথান বাজারের ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। এ কারণে দাম বেড়েছে। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে সবজির দাম কিছুটা বাড়ে।

ঝিনাইদহ কাঁচাবাজার আড়তদার সমিতির উজ্জ্বল মিয়া বলেন, সবজির দাম ওঠানামা করে। গত সপ্তাহে দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু এ সপ্তাহে বেড়েছে। বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হওয়ায় আগামী কয়েক সপ্তাহ দাম বাড়তি থাকতে পারে।

ঝিনাইদহ বৃষ্টিপাত সবজি দাম
১৮ মার্চ ২০২৬
ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম
১০ মার্চ ২০২৬
গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
২৭ জানুয়ারি ২০২৬
ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক
২২ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ২ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
১১ জানুয়ারি ২০২৬
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দুটি গ্রেনেড
০৯ জানুয়ারি ২০২৬
বিএনপির জন্য ১২ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দিন আর নেই
২৩ ডিসেম্বর ২০২৫
অ্যাটর্নি জেনারেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
০৮ ডিসেম্বর ২০২৫
রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, সাত গ্রামের মানুষ চরম বিপাকে
০৭ ডিসেম্বর ২০২৫
ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের
২৯ নভেম্বর ২০২৫
ভাতিজির বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ফুফুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাইকোর্টের জামিনে মুক্ত
  2. কিশোরী মায়ের কোলেই আপাতত থাকছে ৭ মাসের শিশু সন্তান
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার : দুই শিক্ষক কারাগারে
  5. শিক্ষার্থী পারভেজ হত্যা : সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
  6. রাজধানীর তিন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x