Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৩ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:১৮, ০৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৩ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:১৮, ০৩ অক্টোবর ২০২৫
আরও খবর
জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস : চরমোনাই পীর
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি থাকলে প্রত্যাশিত সমৃদ্ধি হবে : রেজাউল করীম
মানুষের ভাগ্যের বাস্তব পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিতে হবে : চরমোনাইর পীর

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : রেজাউল করীম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৩ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:১৮, ০৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৩ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:১৮, ০৩ অক্টোবর ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এমতাবস্থায় দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদেরকে এ মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিটের আয়োজনে ‘কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চুরির দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কুফরি আইন বাস্তবায়ন করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ও ওয়ার্ডের সহস্রাধিক নারী নেত্রী সেমিনারে অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও কেন্দ্রীয় মহিলা উপকমিটির সদস্য আলহাজ শেখ মো. আবু তাহেরসহ অন্যান্যরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
২৭ মে ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা অর্জন করেছি : চরমোনাই পীর
০৭ ডিসেম্বর ২০২৪
‘ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ দিয়ে পরিস্থিতি খারাপ করছে’
০৮ অক্টোবর ২০২৪
জনগণের কল্যাণে কোনো আইন পাস করা হয়নি : ফয়জুল করীম
৩১ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টার কাছে ইসলামী আন্দোলনের ১৩ প্রস্তাব
৩০ আগস্ট ২০২৪
‘ইসলামকে গুরুত্ব দেবেন না, তা হবে না’
২৩ নভেম্বর ২০২৩
পাতানো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর
০৩ নভেম্বর ২০২৩
সরকারকে পদত্যাগে ইসলামী আন্দোলনের আলটিমেটাম
০২ জানুয়ারি ২০২৩
নির্বাচনকালীন জাতীয় সরকারের প্রস্তাব ইসলামী আন্দোলনের
০১ জানুয়ারি ২০২২
রাষ্ট্রপতির সংলাপে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশও
  •  
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. জনগণই হবে প্রথম অগ্রাধিকার—এটাই আমার নির্দেশ : বিমানমন্ত্রী
  3. ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
  4. মাদক ও মিথ্যা মামলা বন্ধে কড়া হুঁশিয়ারি রুমিন ফারহানার
  5. সাত দিন ছুটির পরে আজ খুলছে অফিস-আদালত
  6. বোতলে ভরা পেট্রল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x