Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২০:৪০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৪৭, ২৫ অক্টোবর ২০২৫
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২০:৪০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৪৭, ২৫ অক্টোবর ২০২৫
আরও খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে ধীরগতি, টাঙ্গাইলের পথে স্বস্তি
ঈদযাত্রায় গাজীপুরে মহাসড়কে থেমে থেমে যানজট
উত্তরে যাত্রীদের চাপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি
গাছা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধন
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিদ্যালয় ভবনে শতাধিক ফাটল

মারা গেল গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২০:৪০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৪৭, ২৫ অক্টোবর ২০২৫
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২০:৪০, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৪৭, ২৫ অক্টোবর ২০২৫

গাজীপুর সাফারি পার্কে থাকা স্ত্রী জিরাফটির মৃত্যু হয়েছে। এর মাধ্যমে জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত অসুস্থ জিরাফটিকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে জিরাফহীন হয়ে পড়ল এই সাফারি পার্ক। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির।

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুর বছর থেকে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে কয়েকটি জিরাফ মারা যায়। পরে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা যায়। একটি স্ত্রী জিরাফ সঙ্গীহীন অবস্থায় ছিল । সেটিও ২৩ অক্টোবর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তারেক রহমান বলেন, বেশ কয়েকদিন থেকে জিরাফটি অসুস্থ ছিল। জিরাফের চিকিৎসার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে অসুস্থ জিরাফটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছিল। মেডিকেল বোর্ড জানিয়েছিল, জিরাফটি টিবি রোগে আক্রান্ত। এর মধ্যে হঠাৎ করে গত ২৩ অক্টোবর বিকেলের দিকে জিরাফের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং বিকাল সাড়ে ৫টার দিকে জিরাফটি মারা যায়। মারা যাওয়ার পরপরই ময়নাতদন্ত হয়। ময়না তদন্ত শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মৃত জিরাফটিকে পার্কের নিদিষ্ট স্থানে মাটিচাপা দেওয়া হয়। জিরাফটির মৃত্যুর বিষয়ে গতকাল শুক্রবার সকালে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গাজীপুর সাফারি পার্ক

সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর

১৮ মার্চ ২০২৬
উত্তরে যাত্রীদের চাপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি
০৭ মার্চ ২০২৬
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিদ্যালয় ভবনে শতাধিক ফাটল
০৭ মার্চ ২০২৬
ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৭০ টাকার ব্রয়লার ২২০ টাকা, দেশি মুরগি ৭০০
  2. জামায়াত এমপির চাচাতো ভাইদের বিরোধে পুলিশের গাড়ি ভাঙচুর
  3. ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  4. মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ
  5. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  6. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x