Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৮:৫৫, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২০, ২৬ অক্টোবর ২০২৫
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৮:৫৫, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২০, ২৬ অক্টোবর ২০২৫
আরও খবর
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত
ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত
চট্টগ্রামের অর্কিড প্লাজায় আগুন, নিহত ২
মাদারীপুরে বাস-তরমুজবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১৫
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম

‘দু-এক দিনের মধ্যে বাড়ি যাওয়ার কথা ছিল, বলেছিল ইলিশ কিনে রাখতে’

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৮:৫৫, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২০, ২৬ অক্টোবর ২০২৫
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৮:৫৫, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২০, ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীতে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) মাথায় পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তরুণ ব্যবসায়ী আবুল কালাম (৩৫)। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের এই যুবক পরিবার নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। 

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটে যখন এই দুর্ঘটনা ঘটল, তার বাড়িতে তখনো অপেক্ষা চলছিল। কারণ, মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তাঁর ভাবিকে বলেছিলেন, ‘দু-এক দিনের মধ্যে বাড়িতে আসব, ইলিশ মাছ কিনে রেখো।’ ভাগ্যের নির্মম পরিহাস! কিন্তু সেই ইলিশ আর কেনা হলো না, ফেরা হলো না কালামের।

আরও পড়ুন : মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে

নিহত আবুল কালাম আজাদের শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্বজনরা জানান, তারা ইতোমধ্যে ফেসবুকের মাধ্যমে আবুল কালাম আজাদের মৃত্যুর খবর জানতে পারেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে নিহতের বাড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

আরও পড়ুন : মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ১, আর্থিক সহায়তা-চাকরি দেওয়ার ঘোষণা

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স পাঁচ বছর ও মেয়ে সুরাইয়া আক্তারের বয়স তিন বছর।

নিহতের মেঝ ভাবি আছমা বেগম বলেন, ‘দুপুর ১২টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে বলছিল দু-এক দিনের মধ্যে বাড়িতে আসবে এবং আমি যেন ইলিশ মাছ কিনে রাখি। আমার ভাই আর আসলো না।’

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামে বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয়। সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন তার পরিবারে দায় দায়িত্ব কে নেবে?

মেট্রোরেল দুর্ঘটনা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: মেট্রোরেল

২০ মার্চ ২০২৬
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
০৩ মার্চ ২০২৬
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
২৬ ফেব্রুয়ারি ২০২৬
মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৭০ টাকার ব্রয়লার ২২০ টাকা, দেশি মুরগি ৭০০
  2. জামায়াত এমপির চাচাতো ভাইদের বিরোধে পুলিশের গাড়ি ভাঙচুর
  3. ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  4. মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ
  5. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  6. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x