Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:২৪, ২৯ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:২৪, ২৯ অক্টোবর ২০২৫
আরও খবর
জাতীয় সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মূলধারার গণমাধ্যমের দল বদলের কারণে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে : আসিফ
ক্ষমতার বাহানায় বিএনপি আর সংস্কার করতে চায় না: আখতার হোসেন
ক্ষমতায় যাওয়ার পর বিএনপির চেহারা পাল্টে গেছে : হান্নান মাসউদ
আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না : মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ

গোটা সংস্কার কার্যক্রমই ভন্ডুল হয়ে যেতে পারে : নাসীরুদ্দীন পাটওয়ারী

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:২৪, ২৯ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:২৪, ২৯ অক্টোবর ২০২৫
সংবাদ সম্মেলনে বুধবার এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও অন্যান্য নেতারা। ছবি : এনটিভি

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আজ বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ঐকমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত ‘প্রস্তাব-১’ কে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে। তা না হলে গোটা সংস্কার কার্যক্রমই ভন্ডুল হয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্যে আজ বুধবার (২৯ অক্টোবর) এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার লিখিত বক্তব্যে আরও বলেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়, এর অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। এই আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে এনসিপি শুরু থেকেই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে। এনসিপির এই আপসহীন অবস্থানের ধারাবাহিকতায়ই গতকাল জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। এনসিপি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।

এনসিপি নেতা বলেন, দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে। আমরা মনে করি, কালবিলম্ব না করে অতি সত্ত্বর এই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তবে অন্তত ৪৮টি সংস্কার প্রস্তাব সংবিধান সম্পর্কিত। এই সংস্কারসমূহের বাস্তবায়ন রূপরেখা নিয়েই এতদিন আলাপ-আলোচনা চলছিল। সংবিধান সম্পর্কিত এ সকল সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি মনে করে, প্রথম খসড়া তথা প্রস্তাব-১ বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে। কারণ এখানে ৮(ঙ) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সংবিধান সংস্কার আইনরূপে কার্যকর হবে। সনদের ওপর গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরির লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ, যার নজির বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। 

এনসিপি নেতা আরও বলেন, কমিশন প্রস্তাবিত প্রস্তাব-২ এ বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। যার দরুন গোটা সংস্কার কার্যক্রমই ভন্ডুল হয়ে যেতে পারে৷ অর্থাৎ, প্রস্তাব-২ নয়; সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব-১ কে বাস্তবায়ন রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রস্তাব-১ এর বেশ কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা বিদ্যমান যা নিরসন করতে হবে। যেমন ৮ (ক) ধারায় বর্ণিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে নয়, ‘করিবে’ — এভাবে উল্লেখ থাকা প্রয়োজন। ৮ (ঘ) ধারায় সংবিধান সংস্কার বিলের বিষয়াদি ‘বিবেচনা করিবে’ এক ধরনের অস্পষ্টতা তৈরি করে, যা দূর করা প্রয়োজন। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি সরকারের প্রতি মোটাদাগে তিনটি দাবি জানিয়েছে- 

১. ঐকমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি (প্রস্তাব-১) গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। ২. গণভোটে প্রদত্ত ‘সংবিধান সংস্কার বিল’ এর খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের নিকট উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। ৩. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে।

এনসিপি জুলাই সনদ সরকার
২৯ এপ্রিল ২০২৬
হাওরাঞ্চলে কৃষক সংকট, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ দাবি এনসিপির
২৭ এপ্রিল ২০২৬
হাইকোর্টে এনসিপিনেত্রী নুসরাত তাবাসসুমের রিট
২৬ এপ্রিল ২০২৬
ইসহাক সরকারকে যে পদ দিল এনসিপি
২৪ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি
১৯ এপ্রিল ২০২৬
জুলাই আন্দোলনের ৩০ নেতার এনসিপিতে যোগদান
১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণে এনসিপির বর্ণিল শোভাযাত্রা ও মেলা
১৩ এপ্রিল ২০২৬
ঢাকায় বৈশাখী মেলা আয়োজন করছে এনসিপি
১৩ এপ্রিল ২০২৬
জাতিকে দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম
১৩ এপ্রিল ২০২৬
সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে : সারোয়ার তুষার
০৮ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা রাখেনি বিএনপি সরকার : আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে
  2. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. তাপপ্রবাহ, কালবৈশাখী ও ঘূর্ণিঝড় নিয়ে চলতি মাসের পূর্বাভাস
  4. ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় আরও বাড়বে : খাদ্য প্রতিমন্ত্রী
  5. শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
  6. কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x