Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
বিজিবির অভিযানে শাড়িসহ ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
সিন্দুরমতী পুকুরকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সীমান্তে অতন্দ্রপ্রহরী বিজিবি, স্বজনদের ছাড়াই কাটে ত্যাগের ঈদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী

তামাকে ঝুঁকছে কৃষক, কমছে সবজি-ধানের আবাদ

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাটে এবার তামাকের আবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ছবি : এনটিভি অনলাইন

লালমনিরহাটে এবার তামাকের আবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত বছর তামাক চাষে অপ্রত্যাশিত উচ্চমূল্য পাওয়ার পর এ বছর জেলার কৃষকরা আবাদি জমির বৃহত্তর অংশে এই বিষবৃক্ষের চাষের প্রস্তুতি নিচ্ছেন। সাতটি দেশি-বিদেশি তামাক কোম্পানির প্রতিনিধিরা কৃষকদের বীজ, সার, কীটনাশক এবং সুদমুক্ত ঋণ সরবরাহ করে চাষ সম্প্রসারণে সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছেন।

কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তামাককে ‘বিষাক্ত ফসল’ হিসেবে বিবেচনা করা হয়। এর চাষ বৃদ্ধির ফলে শীতকালীন শাকসবজি, সরিষা, গম ও ধানের মতো খাদ্য ফসলের আবাদ কমে যাচ্ছে। এতে মাটির উর্বরতা, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এই সতর্কতা সত্ত্বেও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এখনও কার্যকর কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেনি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারি এলাকার কৃষক পবিত্র কুমার বলেন, গত বছরের তুলনায় এ বছর আরও বেশি জমিতে তামাক চাষের প্রস্তুতি চলছে। গত বছর পাঁচ বিঘা জমিতে তামাক চাষ করেছি। এ বছর দুই বিঘা বাড়িয়ে সাত বিঘায় চাষ করেছি। বীজতলা প্রস্তুত হয়ে গেছে, নভেম্বরের মাঝামাঝি রোপণ শুরু হবে।

একই উপজেলার সাপ্টিবাড়ী এলাকার কৃষক আশরাফুল হক জানান, গত বছর চার বিঘা জমি থেকে তিনি ৩০ মণ তামাক উৎপাদন করেন। মণপ্রতি ৮ হাজার ৩০০ টাকায় মোট ২ লাখ ৪৯ হাজার টাকায় বিক্রি করেছি। উৎপাদন খরচ ছিল প্রায় ৮০ হাজার টাকা। লাভ হওয়ায় এ বছর আট বিঘা জমিতে চাষ করছি। কোম্পানির প্রতিনিধিরা আশ্বাস দিচ্ছেন, দাম আরও বাড়বে এবং বিক্রিতে কোনো সমস্যা হবে না।

একই গ্রামের কৃষক আখের আলী তার তামাক চাষের পরিমাণ চার বিঘা থেকে বাড়িয়ে ছয় বিঘায় তুলেছেন। তিনি বলেন, আমরা জানি তামাক মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি করে। তারপরও আমাদের বিকল্প কম। কোম্পানিগুলো বীজ, সার, কীটনাশক থেকে শুরু করে ঋণ- সবই দেয়। তাই লাভের আশায় চাষ চালিয়ে যেতে হয়।

জেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক সাইদুল আলী জানান, এলাকায় তামাক চাষীর সংখ্যা দ্রুত বাড়ছে। তামাক সাধারণত উর্বর জমিতেই হয়। তাই এর চাষ বাড়ার সঙ্গে সঙ্গে শাকসবজি, গম, সরিষা আর ধানের আবাদ দিন দিন কমছে।

ডিএই কর্মকর্তাদের তথ্যমতে, গত বছর লালমনিরহাট জেলায় তামাকের চাষ ছিল ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ বছর তা প্রায় ২৫ হাজার হেক্টরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (এটিএমএ) সদস্য খোরশেদ আলম দাবি করেন, সরকারিভাবে দেখানো জমির পরিমাণের চেয়ে বাস্তবে তামাকের আবাদ প্রায় দ্বিগুণ। তিনি বলেন, এ বছর আরও বেশি জমিতে প্রস্তুতি চলছে। তামাক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ না করলে চাষ আরও বাড়তে থাকবে।

জেলা বা উপজেলার কোনো তামাক কোম্পানির প্রতিনিধিকে এ বিষয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। তারা গোপনীয়তা নীতির কারণ দেখিয়ে মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, এ বছর তামাক চাষ ১৫-২০ শতাংশ বাড়তে পারে। অনেক কৃষক সবজি, সরিষা ও গম চাষ ছেড়ে দিচ্ছেন। কোম্পানিগুলো সরাসরি তাদের উৎসাহিত করছে। আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু স্বল্পমেয়াদী লাভের আশায় কৃষকরা পরামর্শ মানছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, তামাক চাষ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি, যাতে কোম্পানিগুলো সরাসরি কৃষকদের প্রভাবিত করতে না পারে। উর্বর জমি তামাক থেকে রক্ষা করতে হবে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করতে হবে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে। কিন্তু প্রয়োজনীয় আইনগত বিধান না থাকায় তামাক কোম্পানির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া কঠিন।

আরিফিন আরও বলেন, তামাক চাষে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক সার মাটি, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

লালমনিরহাট তামাক চাষ
১৯ জুলাই ২০২৫
চরাঞ্চলের কৃষিতে কলা চাষে বৈপ্লবিক পরিবর্তন
০২ জুলাই ২০২৫
আধুনিকতায় ঢাকা পড়ছে বাংলার কৃষি ঐতিহ্য
২১ জুন ২০২৫
এক যুগ ধরে শেকলে বাঁধা মিজানুর
০১ জুন ২০২৫
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
২২ মে ২০২৫
লালমনিরহাট সীমান্তে ১১ নারী-শিশুকে পুশইন
১৮ মে ২০২৫
লালমনিরহাটে লিচুর সরবরাহ কম, দাম তুলনামূলক বেশি
১৭ মে ২০২৫
বিয়ের পরদিনই টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও নববধূ
১৭ মে ২০২৫
গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
১৬ মে ২০২৫
দৃষ্টিহীন প্রথম শিক্ষার্থীই এখন তার বিদ্যাপীঠের সরকারি রিসোর্স শিক্ষক
০৩ মে ২০২৫
দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. ব্রিজ আছে-রাস্তা নেই, জনদুর্ভোগ চরমে
  3. অবৈধভাবে মজুত ১২০০ লিটার পেট্রোল জব্দ
  4. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  5. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  6. টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x