Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহফুজ নান্টু, কুমিল্লা
১১:২০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১১:২০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
এলপিজি কার্ড দেবে সরকার
ডিগ্রি পর্যন্ত মেয়েরা বিনামূল্যে পড়বে : প্রধানমন্ত্রী
যশোরে উলশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা, আহত ৩২

মাহফুজ নান্টু, কুমিল্লা
১১:২০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১১:২০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : এনটিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে নেতাকর্মীদের বহনকারী ৪২ আসনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সজোরে সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর মোহাম্মদ আদেল আকবর জানান, দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাসে থাকা যাত্রীদের বরাত দিয়ে তিনি আরও জানান, বাসটির একটি চাকা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

তারেক রহমান বিএনপি বাস দুর্ঘটনা কুমিল্লা আহত নোয়াখালী
৩০ মার্চ ২০২৬
লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
৩০ মার্চ ২০২৬
সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা
২৮ মার্চ ২০২৬
বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
২৮ মার্চ ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
২৭ মার্চ ২০২৬
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২১ মার্চ ২০২৬
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
যেসব জনবহুল স্থানে চালু হলো ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’
১১ মার্চ ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ মার্চ ২০২৬
যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা সরকারের : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে খুঁটি, বিদ্যুৎহীন ১৬ গ্রাম
  2. বিএনপি নেতা দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
  3. রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
  4. কালবৈশাখীতে গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু
  5. কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৫ ইউনিয়ন, খোলা আকাশের নিচে শত পরিবার
  6. সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x