Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২০:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৫
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২০:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
কিশোরগঞ্জে যুবদলের ২৬ ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা বহিষ্কার
দুই হালি ডিম বিক্রি হলো দুই হাজার টাকায়
প্যারোলে মুক্তি মেলেনি, বাবার মরদেহ আনা হলো কারাগারে
গুপ্তরা ভোট জালিয়াতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান
বরিশালে তারেক রহমান

পাগলা মসজিদের বাক্সে দানের নতুন রেকর্ড

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২০:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৫
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২০:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স (সিন্দুক) ৩ মাস ২৭ দিন পর আবারও খোলা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া দিনভর গণনা শেষে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এবার ৩৫ বস্তা টাকা পাওয়া গেলেও তা গত আগস্ট মাসের ১২ কোটি ৯ লাখ টাকার রেকর্ড ভাঙতে পারেনি। তবে সব মিলিয়ে মসজিদের মোট দানের পরিমাণ এখন ১১৬ কোটি টাকা ছাড়িয়েছে। টাকার পাশাপাশি দানবাক্সে সোনা-রূপা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে পাগলা মসজিদ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটির সদস্যসহ প্রায় পাঁচশ জনের একটি দল অংশ নেয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা পুরো প্রক্রিয়ার সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ গণনার ফল নিশ্চিত করেন।

দানবাক্স থেকে পাওয়া এই অর্থ কেবল মসজিদের রক্ষণাবেক্ষণ নয়, বরং জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের চিকিৎসাসহ নানা সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এছাড়া মানত হিসেবে পাওয়া গবাদি পশু ও অন্যান্য সামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর নিলামে বিক্রি করে সেই অর্থও মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।

উল্লেখ্য, পাগলা মসজিদকে কেন্দ্র করে এবার আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামের এই প্রকল্পে ৬০ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ থেকে ১২০ কোটি টাকা।

এর আগে গত ১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মসজিদটি পরিদর্শনকালে জানান, আধুনিক তুরস্কের নকশায় খুব শিগগিরই এখানে ১০তলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে। 

আসলাম মোল্লা আরও জানান, দান থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিব ও অসুস্থদের সহায়তায় ব্যয় করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের আশা প্রকাশ করেন তিনি।

কিশোরগঞ্জ পাগলা মসজিদ দানবাক্স ভিডিও সংবাদ
১৩ জানুয়ারি ২০২৬
ভৈরবে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শন সিএসএফের
১০ জানুয়ারি ২০২৬
ভৈরবে এনটিভি দর্শক ফোরামের গুণীজন সম্মাননা প্রদান
০৯ জানুয়ারি ২০২৬
লিফটে আটকা বরসহ ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার
২৭ ডিসেম্বর ২০২৫
পাগলা মসজিদের দানবাক্সে রের্কড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
২২ ডিসেম্বর ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫
ফাইন ফুডসের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২২ নভেম্বর ২০২৫
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
২৯ অক্টোবর ২০২৫
অখণ্ড কিশোরগঞ্জ জেলা ও ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে বিক্ষোভ
২২ অক্টোবর ২০২৫
দেরিতে আসায় ডিসির সভা বর্জন করলেন সাংবাদিকরা
১৯ অক্টোবর ২০২৫
১২ বছর পর শিকলমুক্ত ভাইবোন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x