খাগড়াছড়িতে অস্ত্রসহ যুবক আটক
খাগড়াছড়িতে অস্ত্র কিনতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক আইয়ুব। ছবি : এনটিভি
খাগড়াছড়িতে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আইয়ুব (৩৮)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের ৩০ বীরের টহল দলসহ যৌথবাহিনী কৃষি গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুবকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
আটক আইয়ুবের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি