Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:২৫, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৩, ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:২৫, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৩, ১৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার
চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৫
‘কুমিল্লা শহরে কোনো জেলখানা থাকবে না’
১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের

৬ বছরেও শনাক্ত হয়নি সাবাত হত্যায় জড়িতরা

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:২৫, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৩, ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:২৫, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৩, ১৮ জানুয়ারি ২০২৬
শাহাদাত আলী খান সাবাত। ফাইল ছবি

কুমিল্লার বিষ্ণুপুর এলাকার সাদা রঙের বাড়িটিতে এখন শুধুই নিস্তব্ধতা। ছয় বছর আগে ২০২০ সালের ১ জানুয়ারি গোমতী নদীর পালপাড়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়েছিল এই বাড়ির সন্তান শাহাদাত আলী খান সাবাতের (৩০) মরদেহ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও প্রিয় সন্তানের হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার ভার বয়ে বেড়াতে বেড়াতে এখন ক্লান্ত সাবাতের পরিবার।

কোতোয়ালি মডেল থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর রাতে নিখোঁজ হন আইটি পেশাজীবী সাবাত। নিখোঁজের পর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সাবাতের বাবা লিয়াকত আলী খান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২০২০ সালের ২ জানুয়ারি সাবাতের মরদেহ উদ্ধার হয়। এরপর সাবাতের বাবা থানায় হত্যা মামলা করেন। মামলাটি করার এক সপ্তাহের মধ্যে ১২ জানুয়ারি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়।

পিবিআই ২০২০ সালের ২৬ আগস্ট রাতে কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে চান্দিনা উপজেলার মহারং এলাকার বাসিন্দা মো. মাজহারুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করে। পরে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিন মাস কারাভোগের পর লিটন জামিনে মুক্তি পান। এরপর মামলার তদন্তে আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

নিহত সাবাতের বড় বোন ডাক্তার শারমিন খান বলেন, এ পর্যন্ত মামলাটির তদন্ত করেছেন আটজন কর্মকর্তা, কিন্তু কেউ হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।

নিহত সাবাত খানের বাবা লিয়াকত আলী খান ও মা রাফিয়া আক্তার অভিযোগ করে বলেন, মামলায় একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও কোনো ফলাফল আসেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে সাবাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার স্পষ্ট তথ্য থাকলেও এখনও হত্যাকারীদের শনাক্ত করা যায়নি, যা তাদের কাছে বোধগম্য নয়। ছয় বছর পেরিয়ে গেলেও প্রিয় সন্তানের হত্যার বিচার না পাওয়ায় আজও বিচারহীনতার ভার বয়ে চলেছে সাবাতের পরিবার।

মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু জাফর জানান, তিনি আগের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং মামলাটি নিয়ে কাজ করছেন। তবে ছয় বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের শনাক্তের বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, আমি চেষ্টা করছি।

কুমিল্লা হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

০৩ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
২২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-১০ : নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া
২১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
  2. মায়েদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব আছে : জামায়াত আমির
  3. বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
  4. রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
  5. সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
  6. সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x