Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:২৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৯, ১৫ মার্চ ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:২৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৯, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
জামায়াত এমপির চাচাতো ভাইদের বিরোধে পুলিশের গাড়ি ভাঙচুর
সাধারণ রোগীদের খাবার খেয়ে প্রশংসায় ভাসলেন এমপি এনামুল হক
ছাত্রদলনেতাকে কুপিয়ে আহত, জামায়াতনেতা জামিনে মুক্ত
৭ লাখ টাকাসহ জামায়াতনেতা আটক
ভোটার‌দের টাকা দেওয়ার সময় জামায়াতনেতা আটক

ডাকসু নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, জামায়াতনেতার দুঃখ প্রকাশ

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:২৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৯, ১৫ মার্চ ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:২৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৯, ১৫ মার্চ ২০২৬
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। ছবি : প্রকাশিত ভিডিও থেকে

বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

গতকাল ​শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় শামীম আহসান ডাকসু নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ গণমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ফেসবুক পোস্টে জামায়াতনেতা শামীম আহসান বলেন, গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটায় এক নির্বাচনি জনসভায় আমার বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই মর্মাহত হয়েছেন। 

ফেসবুক পোস্টে জামায়াতনেতা আরও বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ, ২৫ ডিসেম্বর ২০২১ তারিখে জাগোনিউজ২৪–এ ‘দিনে মাদকসেবীদের আড্ডা, রাতে যৌনকর্মীদের দখলে সোহরাওয়ার্দী উদ্যান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মাদকসেবনে জড়িত থাকার ঘটনাও সামনে এসেছে এবং সে সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

ফেসবুক পোস্টে জামায়াতনেতা বলেন, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে আমরা পত্র-পত্রিকায় দেখছি।

ফেসবুক পোস্টে জামায়াতনেতা আরও বলেন, এই বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে আমার শব্দচয়ন ও প্রকাশভঙ্গিতে অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েছে। এ রকম অনভিপ্রেত ভুলের কারণে সংশ্লিষ্ট সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সমীচীন ভাষা ব্যবহার করার চেষ্টা করব ইনশা আল্লাহ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ উল্লেখ করে ফেসবুক পোস্টে জামায়াতনেতা বলেন, নারী-পুরুষ নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সর্বশেষ, জুলাই অভ্যুত্থানেও তাদের ভূমিকা আমাদের নতুন এক বাংলাদেশ এনে দিয়েছে।  

ফেসবুক পোস্টে এ জামায়াতনেতা আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনৈতিক বক্তব্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, মতপ্রকাশের স্বাধীনতা ও একে অপরের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।

ডাকসু জামায়াতকর্মী

সংশ্লিষ্ট সংবাদ: ডাকসু

২৬ ডিসেম্বর ২০২৫
বিয়ে করলেন ডাকসুর আলোচিত সেই নেত্রী তন্বী
২১ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রীর বাড়ির ফটকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
২০ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রীর বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
  2. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জানা গেলে নিহতদের পরিচয়
  3. দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন
  4. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : ৭ জন জীবিত ও ২৩ মরদেহ উদ্ধার
  6. চুরির ঘটনায় ২ বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x