জয়পুরহাটে ভোটকেন্দ্রে পৌঁছাল নির্বাচনি সামগ্রী
জয়পুরহোটের বিভিন্ন নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী। ছবি : এনটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে স্বচ্ছ ব্যালটবাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিলগালাসহ প্রয়োজনীয় নির্বাচনিসামগ্রী পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার প্রতিটি উপজেলা পরিষদ হতে ওই উপজেলার ভোটকেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের কাছে এসব প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী বিতরণ ও হস্তান্তর শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।
সংশ্লিষ্ট উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতিতে এসব নির্বাচনি সামগ্রী বুঝে নিয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কড়া নিরাপত্তায় এসব নির্বাচনি সামগ্রী তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যান।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট