Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:২৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ১৪ মার্চ ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:২৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ১৪ মার্চ ২০২৬
আরও খবর
অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডিএমপি কমিশনার
হাটের সীমানার বাইরে পশু রাখা যাবে না : ডিএমপি কমিশনার
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা : ডিএমপি
শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে : ডিএমপি কমিশনার

সড়কে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:২৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ১৪ মার্চ ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:২৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ১৪ মার্চ ২০২৬
লক্কড়-ঝক্কড় বাসের ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে লক্কড়-ঝক্কড় বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার বলেছেন, সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর একটি বাস টার্মিনালে ‌‘ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মো. সারওয়ার এসব কথা বলেন।

পরিবহণ মালিক ও শ্রমিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, কোনোভাবেই লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামানো যাবে না। কারণ একটি বাস বিকল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাসের ছাদে যাত্রী নেওয়া, অতিরিক্ত গতি এবং অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মো. সারওয়ার বলেন, যাত্রীদের সুবিধার জন্য বাস টার্মিনালে হেল্পডেস্ক চালু রাখা হবে এবং সেখানে বাসের ভাড়া তালিকা ও সময়সূচি টানিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তার বিষয়ে ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় প্রায় ৮০০ থেকে ৯০০ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

নিরাপত্তা জোরদারে সাদা পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম ও ডগ স্কোয়াডও বিভিন্ন টার্মিনালে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে আইন প্রয়োগে ম্যাজিস্ট্রেট টিমও মাঠে থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা সহজ করতে সরকার ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এতে যাত্রীদের চাপ এক বা দুই দিনে না পড়ে কয়েক দিনে ভাগ হয়ে যাবে। ফলে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন, যা পরিবহণ ব্যবস্থাপনার জন্য সুবিধাজনক হবে। ঈদের ছুটিতে এক কোটিরও বেশি মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন, অন্যদিকে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন। এই বিপুল যাত্রীর চাপ সামাল দিতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা নেওয়া হয়েছে।

মো. সারওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল সীমিত রাখা হবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে অপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক মহাসড়কে না নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. সারওয়ার বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ, পরিবহণ মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই সবার প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদুসহ অনেকে।

ডিএমপি কমিশনার ঈদুল ফিতর লক্কড়ঝক্কড় বাস
২৫ নভেম্বর ২০২৪
রিকশাচালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার
২৩ নভেম্বর ২০২৪
যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা দিতে চাই : ডিএমপি কমিশনার
২০ নভেম্বর ২০২৪
ডিএমপি কমিশনার হলেন শেখ সাজ্জাদ আলী
২৯ সেপ্টেম্বর ২০২৪
কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে : ডিএমপি কমিশনার
০১ জুলাই ২০২৪
যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে : ডিএমপি কমিশনার
০৭ জুন ২০২৪
নেপালে গ্রেপ্তার সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে : ডিএমপি কমিশনার
১৪ মে ২০২৪
বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা : ডিএমপি কমিশনার
১৫ এপ্রিল ২০২৪
ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ডিএমপি কমিশনার
০৯ এপ্রিল ২০২৪
ঢাকায় ১৮৪ ঈদগাহ ও ১৪৮৮ মসজিদে নিরাপত্তা দেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার
১০ ফেব্রুয়ারি ২০২৪
সামসুল হক খান স্কুলের শিক্ষার্থীরা ফিনিক্স পাখির মতো : ডিএমপি কমিশনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে আগুন আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু
  2. ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল, চলবে যতদিন
  3. বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  4. ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত দুই বন্ধু
  6. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x