সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে সতর্ক করে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : বিটিভির সৌজন্যে
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে অধিবেশন চলাকালে সতর্ক করে দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে প্রশ্ন উত্থাপনকালে হান্নান মাসউদ বলেন, আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা, সম্মানিত মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়ে আমি তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ সংসদে উপস্থাপন করছি।
এই মন্তব্য স্পিকারের নজরে এলে তিনি সংসদ সদস্যকে সতর্ক করে দেন। স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি অনুসারে, আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে মন্তব্য সংসদে রাখতে পারেন না। তবে আমি আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই। পরেরবার সতর্ক হবেন।

নিজস্ব প্রতিবেদক