রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত বারী-রাজ্জাক-রিপন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সভাপতি পদে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট, সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ১৩৩ ভোট এবং সহ-সম্পাদক পদে মো. নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট পেয়ে জয়লাভ করেন।
এছাড়া ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম শাহারিয়ার জামান রাজিব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে মো. মোশারফ হোসেন ১২১ ভোট, আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. হান্নান আহম্মেদ ১১২ ভোট এবং মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মোস্তফা-রফিক-বিপ্লব পরিষদ থেকে সহ-সম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট এবং সদস্য পদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অশোক কুমার সাহা, মারুফ-উল হাসান শামীম ও ওবায়দুর রহমান।

মো. কবির হোসেন, রাজবাড়ী